অনেক আগে লেখালেখির খুব ঝোঁক ছিল।স্বপ্ন ছিল লেখক হব।এমনিতে শুধু যারা লিখে তাদেরকেই যদি "লেখক" বলা হয়,তবে আমাকে মোটামুটি একজন লেখক বলা যায়।কারণ আগে পরে আমার লেখালেখি কম করা হয়নি ।যদিও কোথাও ছাপানোর মত সুযোগ আমার হয়নি।
আমার এই লেখালেখির ঝোঁকের কথা জেনে আমার এক বন্ধু আমাকে ব্লগে লেখালেখির কথা বলল।আমি মহা উৎসাহে কোমড় বেঁধে নেমে গেলাম ব্লগের জগতে।কিন্তু সেখানেও বাঁধল বিপত্তি।বাংলা টাইপিং পারতাম না।লিখতে হল ইংরেজীতে।খুবই বিরক্তিকর একটা ব্যপার।লেখায় কোন প্রাণ নেই।একদম নিথর টাইপ লেখালেখি।প্রাণ থাকবে কিভাবে?নিজের মাতৃভাষা ছাড়া কি আর ভাব আসে!
অবশেষে বাংলা ফোনেটিক্স যখন ব্যবহার করা শিখে গেলাম,তখন থেকেতো আমি খুশিতে পঞ্চমুখ।ফটাফট্ কতগুলো লেখা লিখে ফেল্লাম।আর সামুতে প্রথম প্রকাশ করলাম আমার প্রথম ছোটগল্পের পোস্ট "ডেডবডি "।মানুষ যতটা পড়বে বলে ভেবেছিলাম,ততটা পড়েনি।চেনাজানা বন্ধুরা মুখ গম্ভীর করে বলে যাচ্ছে,"ভালইত লিখেছিস্"।তবে তাদের চেহারা দেখেই বোঝা যায় যে শুধু বলার জন্যেই বলা।তবে যে যেমনই ভাবুক আমি নিজে মহা খুশি।যাইহোক লেখা কোথাও না কোথাও ত প্রকাশ করতে পারছি।অগণিত মানুষ তা পড়ছে।আহা! এর চেয়ে আনন্দের আর কি আছে!
তবে এতকিছুর মধ্যেও একটা বিপত্তি ঘটেছে,আর তা হল আমার প্রায় নেশার মত হয়ে গেছে।এক একটি পোস্ট দিই আর কম্পিউটারের সামনে বসে থাকি।বারবার রিফ্রেস দিতে থাকি,কেউ কি কোন কমেন্ট দিল??কতজন পড়ল??কতজনের ভাল লাগল??কতজন পছন্দ করেনি??এই পোস্টটি দিয়েও হয়তোবা বসে থাকব ঠিক একইভাবে।কে জানে এই পোস্টটির কি হাল করবে পাঠকরা, পোস্টমর্টেমে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

