আঁড়চোখে আমি ডেডবডিটা দেখার চেষ্টা করছি।আবার শেষ মূহুর্তে চোখ ফিরিয়ে নিচ্ছি।বিভৎস দৃশ্যটা বারবার দেখতে ইছে করছে না।এই আধঘন্টা আগেও ডেডবডিটা একটা লাইভবডি ছিল।অথচ আমার কারণে আজ এটা ডেডবডি।স্যরি,“আজ” না বলে বলা উচিত “এখন”।হ্যাঁ,এখন এটা ডেডবডি।ডেডবডিটাকে অনেক পিঁপড়া ঘিরে ফেলেছে।দেখে
মনে হচ্ছে ডেডবডিটা যেন একটা বিশাল লাল চাদরে ঢাকা পরে আছে।
ডেডবডিটা দ্রুত সরিয়ে ফেলা দরকার।কিন্তু আমি তা করতে পারবনা। আমার গা ঘিনঘিনকরছে।আমি আরও একবার অসহায় চোখে ডেডবডিটার দিকে তাকালাম।কিছুক্ষণ পর আমি আমাদের কাজের ছেলেটাকে ডাক দিলাম।সে খুবই নৈপুণ্যের সাথে ডেডবডিটা সরিয়ে ফেলল।
মামলা ডিসমিস।
আমি নিশ্চিন্ত মনে প্যাপার খুলে পড়তে লেগে গেলাম।আর তখনই রান্নাঘর হতে আমাদের কাজের ছেলেটার গলা ভেসে এল,
“ভাইজান যে কি না!! একটা তেলাপোকার ভয়েই
আধমরা।হি হি হি হি…”
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

