মনে ভীষণ অস্থিরতা কেন যেন
কেন যেন বাউন্ডুলে উড়োউড়ি
প্রেমের ঘুড়ি ছাড়িয়ে দিয়েছি অনেক আগেই
তবুও কেন পায়ের কাছেই লুটোপুটি?!
কেন যেন ছোবল মারে সাপের মত
জাগিয়ে তোলে আবার সেই পুরোন ক্ষত!!
মনে ভীষণ অস্থিরতা কেন যেন!!!!!
যেন আমায় শূলে চড়ায় প্রেমের ধূন
বাস্তবতা আমায় দেখে হেসেই খুন
বাস্তবতা ছোবল মারে যখন তখন
তবু, কল্পনাতেই প্রেমের ঘুড়ির মাতন দোলন!!!!!
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১১ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


