আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

বয়সের ভারে নুব্জ আমি ক্ষুব্ধ সদাই/বহুকাল ধরে ব্যাস্ত, এখন শূণ্য সরাই/লড়াই লেগেছে নতুন পুরোন যত আছে অভিজ্ঞতা/বদলে যাওয়ার বহর এত যে ভুলছে স্বয়ং সখা। 

দুটো হৃদয়

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:২৪

জীবনটা বৈচিত্রময়, হয়ত নয়
এর পরিবর্তন পরিবর্ধন হয়
শেকলে বন্দী তোমার আমার ক্ষণ
এই চক্রের বাইরে নয়

কতটুক সময় আছে তোমার আমার
একসাথে এই জীর্ণ মাটিতে
একটু রঙিন করার প্রচেষ্টায়...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

কথাগুলো ৩

১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ২:০৭

ভালবাসার রং বদলায় ক্ষণে ক্ষণে

এইতো বেশ নীল এখন!
ভালবাসার আকাশ বেশ প্রশান্ত।
সমুদ্রে আজ ঢেউ
মৃদুমন্দ দোলায় প্রেমময় পানসিখানি ছুটে চলে
সেথায় একফালি চিলতে আলোয় তোমার শরীর স্বর্ণাভ!
আমার বাহুডোরে তুমি...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

কথাগুলো ২

৩০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:২৩

অগত্যাই সময় আমার সংকীর্ণ..
অনেক দেনা আমার..
সে শোধরাব কি..
অপারগতা আমার..
______________________
যে দ্বিধার দোলাচল ছিল আজতক..
আমি জানি সে চমকে দেবার..
তারচেয়েও চমত্কার.....

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

কথাগুলো

২৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৫৮

জমিন চাষাবাদের তৈরিই ছিল..
শুধু দেরিটুক হল..
ফলন হবে কি হবেনা সে প্রশ্ন অবান্তর..
আমার চেষ্টাটুক তবু..
_________________________
বিয়োগান্ত নাটক লিখবোনা আমি..
যত অশ্রুই ঝরুক..
সে আমার একান্ত জগত.....

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

প্রতিমা

১০ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৯:০৩

প্রিয়তমা, আমার সংগায়।
সরলরেখার মত আমার গোপন প্রেম
অভিলাষী, আকাঙ্খি তোমার।
মুখোমুখী হতে ভয় নেই
শুধু শংকা!
শংকা সে প্রতিমূর্তি যা গড়েছি গোপনে
যদি ভেঙে যায়। যদি বিচূর্ণ হয়ে যায়
থাক না হয়ে বিশুদ্ধ প্রতিমা তুমি আমার হৃদয়ে!!!...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

ভালবাসায়ও!!

২১ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৪৬

দ্বিধার দোলাচাল আমার হৃদয়ে
প্রলম্বিত সময় শুধু দুর্বল করে দেয়
তোমাকে দেখেছি, শুনেছি, তোমাকে বুঝেছি প্রগাঢ়
তবু কোথায় যেন কাঁটা বিধে আছে
সেখানে আমি ঝুলছি পেন্ডুলামের মত!

তোমার দরজায় এসে আমি থমকে দাঁড়াই বারবার
নিজেকে প্রশ্ন করি, এ ভালবাসা নাকি রিরংসা?...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

আমি বিমুগ্ধ চেয়ে রয়েছি এখন।

০৫ ই আগস্ট, ২০১১ সকাল ১০:০৫

এই আমার শততম তারা গোনা শেষ
হয়ত ঘুরে ফিরে একই তারাগুলো গুনছি
তবু এই হল শেষ
গুনে গুনে তোমার মুখ হল আঁকা
তারায় থেকে তারায় দাগ টেনে টেনে
তোমার চোখ হল আঁকা
সে গভীর চোখের অতল তলে ডুবে রয়েছি
নিজেকে জোর করে তুলে নিলাম সম্মোহনের...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

কপর্দকহীন

০৭ ই জুলাই, ২০১১ ভোর ৫:২৪

দুহাত পূর্ণ করে আমি এসেছিলাম তোমাদের শহরে
সে আসলে শূণ্যই ছিল সে তুমি জানো আমিও জানি
তবু মনকে প্রবোধ দিয়ে তা পূর্ণ ভেবেই এসেছি।
তোমাকে দেবার মতো কিছুই নেই
কিছুই ছিলনা কখনো
ভিখিরির মত দুহাত ভরে নিতেই যে এসেছি
আমি আমার শূণ্য হাত তোমাদের দেখাইনি
পাছে করুণার শিকার হই ভেবে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

প্রেম। আমার এক বন্ধুর সৌজন্যে।

১৭ ই মে, ২০১১ রাত ৯:১৭

মনে ভীষণ অস্থিরতা কেন যেন
কেন যেন বাউন্ডুলে উড়োউড়ি
প্রেমের ঘুড়ি ছাড়িয়ে দিয়েছি অনেক আগেই
তবুও কেন পায়ের কাছেই লুটোপুটি?!

কেন যেন ছোবল মারে সাপের মত
জাগিয়ে তোলে আবার সেই পুরোন ক্ষত!!...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

উষ্ণ ছোঁয়া

০৭ ই মার্চ, ২০১১ বিকাল ৫:২০

আমি অপেক্ষায় তোমার অনেকদিন
প্রিয়, অপেক্ষায় অপেক্ষায় হয়রান
আমার দম ভারি হয়ে এল বলে
বন্ধু, অপেক্ষার ভার বড় অসহন

অপেক্ষায় তোমার গোলাপের
রজনীগন্ধার, বেলিফুলের
ঘাসফুল আরো অনেক নাম নাজানার...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে



    পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৮৯০ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখনো ছাত্রই আছি। দেশকে পিছনে ফেলে এসে বিদেশের মাটিতে পরাধীন জীবনকে যাপন করছি আর ভাবছি কোনটা আমার লক্ষ্য হওয়া উচিৎ।...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ২৫টি
  • মন্তব্য করেছেন: ১৬৩টি
  • মন্তব্য পেয়েছেন: ৬২টি
  • ব্লগ লিখেছেন:  ১ বছর ১০ মাস
  • ব্লগটি মোট  ২০৭৫ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই