somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আদনান ফারাদী
বয়সের ভারে নুব্জ আমি ক্ষুব্ধ সদাই/বহুকাল ধরে ব্যাস্ত, এখন শূণ্য সরাই/লড়াই লেগেছে নতুন পুরোন যত আছে অভিজ্ঞতা/বদলে যাওয়ার বহর এত যে ভুলছে স্বয়ং সখা।

কথাগুলো ৬

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত অনেক হল
অনেক অন্ধকার এখানে প্রিয়তমা
ঘড়ির কাঁটা টিক টক টিক টক
দুটো গানের কলিকে
এ বেদনার উপশম হিসেবে নিয়েছি
আর আছে আমার এ কবিতার পাতা
চোখের জল আমার লেখাগুলোকে
ভিজিয়ে দিচ্ছে
এ নোনাজলের ভাষা অব্যক্তই রইল
সেও আজ অভিমানী

অনেকটা পথ পাড়ি দিয়েছি আমি
ক্লান্ত অবসন্ন এ পথিক
দীর্ঘতম সে ভ্রমনের গন্তব্য একটাই
ছিল, সে পথও আজ অভিমানী

আমি এক পথচারী
পথের ধুলো কুড়িয়েছি আমি কত
যে পথে তোমার বিচরণ
একেকটি কাঁটা সে পথের
আমার 'প্রিয়তমা বই এর পাতা হয়ে আছে
সে বইও আজ মলিন

শতবর্ষায় আমি কদম ফুটিয়েছি
এ আমার হৃদয়ের বর্ষা
বিছিয়ে দিয়েছি তোমার চরণতলে
সহস্র পদ্মকে শাসন করেছি
আমার হৃদয়ের ভাষা ওদের জানা
ওরাও আজ অবাধ্য

এখানে বড় বিষণ্ণতা প্রিয়তমা
রাতের একাকীত্বতা
এর জৌলুস নিভিয়ে দেয়
আমি আমায় দেখি না
দেখি এক প্রেতাত্মা

একটা কঙ্কাল প্রিয়তমা
কতটুক সময় জীবনে
ছায়া হয়েই রইলাম
তুমি অচেনাই রইলে
জীর্ণ আমি, তুমি অধরাই রইলে

তোমায় ছুঁয়েছি আমি
শুধু ছুঁতে পারিনি তোমার হৃদয়
প্রিয়তমা, তুমি অধরাই রইলে!!!

চলবে...
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাতার পাখা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৮

পাতার পাখা
সাইফুল ইসলাম সাঈফ

নারকেল গাছের পাতা ছিঁড়ে
পাতার শলা আলাদা করে
দুই পাতা সমান করে কেটে
বানাতাম চার ডানার একটি পাখা
খেজুর গাছের কাঁটা ছিঁড়ে
সে কাঁটা পাখার মাঝখান বরাবর গেঁথে
দখিনা বাতাসের মুখামুখি ধরলেই
শুরু... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল কেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে জুন, ২০২৬ রাত ১:২১


ঢাকার রাজপথে আজ এক নতুন কুশীলবের আবির্ভাব ঘটলো। নাম তার ‘বাংলাদেশ আজাদ পার্টি’। এই নামের কোনো রাজনৈতিক অস্তিত্বের কথা দেশের আমজনতা না জানলেও, হঠাৎ এক রাতে তারা ‘অবৈধ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে। 

কত কাজই... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

×