দুহাত পূর্ণ করে আমি এসেছিলাম তোমাদের শহরে
সে আসলে শূণ্যই ছিল সে তুমি জানো আমিও জানি
তবু মনকে প্রবোধ দিয়ে তা পূর্ণ ভেবেই এসেছি।
তোমাকে দেবার মতো কিছুই নেই
কিছুই ছিলনা কখনো
ভিখিরির মত দুহাত ভরে নিতেই যে এসেছি
আমি আমার শূণ্য হাত তোমাদের দেখাইনি
পাছে করুণার শিকার হই ভেবে
তুমিও জানতে তা। হ্য়তো জানতে না
সে ভেবে আমি তার তল পাই না
তবু! তবু নিজের অজান্তেই তুমি দুহাত ভরে দিয়েছিলে আমায়
আমিও নিয়েছি।
শুধু নিয়েছিই। দেবার তো কিছুই ছিল না।
তবু কৃতজ্ঞতা জানাবার সুযোগতো পেলাম না!
হায়!
একদিন আর তোমায় খুঁজে পেলাম না!
শূণ্য হাত আমার শূণ্য হয়ে গেল আবার
তোমার শহরে আজ আমি ভিখিরি নই
কিন্তু তুমি বিনে আমি যে কপর্দকহীন! শূন্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


