এই আমার শততম তারা গোনা শেষ
হয়ত ঘুরে ফিরে একই তারাগুলো গুনছি
তবু এই হল শেষ
গুনে গুনে তোমার মুখ হল আঁকা
তারায় থেকে তারায় দাগ টেনে টেনে
তোমার চোখ হল আঁকা
সে গভীর চোখের অতল তলে ডুবে রয়েছি
নিজেকে জোর করে তুলে নিলাম সম্মোহনের
কবল থেকে
তোমার সবটুকু আঁকা এখনো যে বাকি
টেনে দিলাম দীঘল কালো কেশের প্রান্ত
হ্য়তো কোঁকড়ানো হয়ত নয়
সে বিস্তারিতে আমি যাব না
বাকিটা এখনো যে আঁকা হয়নি।
ঝরে পড়া তারারা হুমকি দিয়ে যাচ্ছে অনবরত।
দুটো তারা বসিয়ে দিলাম তোমার টোল পড়া গালে
হয়ত আমার খেয়াল
তবু খেয়ালেই আমার খুশি
খেয়ালের বশেই তাই বসিয়ে দিলাম নাকফুল
তোমার ঠোঁটে চিবুকে লাগিয়ে নিলাম নেবুলের রং তাই।
চারিদিক সুনসান নিরবতা।
তবু আমার তারারাই গেয়ে যাচ্ছে তোমার গান।
আমি বিমুগ্ধ চেয়ে রয়েছি এখন।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


