দ্বিধার দোলাচাল আমার হৃদয়ে
প্রলম্বিত সময় শুধু দুর্বল করে দেয়
তোমাকে দেখেছি, শুনেছি, তোমাকে বুঝেছি প্রগাঢ়
তবু কোথায় যেন কাঁটা বিধে আছে
সেখানে আমি ঝুলছি পেন্ডুলামের মত!
তোমার দরজায় এসে আমি থমকে দাঁড়াই বারবার
নিজেকে প্রশ্ন করি, এ ভালবাসা নাকি রিরংসা?
এ প্রশ্নের উত্তর জানা নেই
আমি ফিরে চলে আসি!
এ প্রশ্নের উত্তর জানা নেই
তবু তোমার উপস্থিতি এ আকাঙ্ক্ষার সুতোয়
সুর তুলে দেয়
টুং টাং আওয়াজে জানিয়ে দেয় সে তোমাকে চাই
শুধু কামনায় নয়। ভালবাসায়ও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


