একটি অন্ধঘড়ি পাড়ায় পাড়ায় ঘুরছে
ঘুরে ঘুরে ছড়াচ্ছে সঙ্গীত
সঙ্গীত শেষ হবার আগেই
দু' একটি দুষ্টু বালক তুলে নিচ্ছে সুর
সুর থেকে কেউ
ধরে আনছে আরব্য রজনীর পাখি
তুলে আনছে কেউ বোবা গায়কের চোখ।
অন্ধঘড়ি- চোখ ছিল না বলে
কোনো দিনও পড়া হয়নি হাতের তালু
তালুতে লিখে রাখা ভূত-ভবিষ্যত
দুষ্টু বালকেরা ভূত-ভবিষ্যত ভাবে না
ভাবে একটি নিজ্স্ব সুর হলো বেশ!
এখন থেকে কারো সঙ্গে ঝগড়া হলে
ঢিল ছুঁড়বে না আর বরং
একটি নিপুন গান পাঠিয়ে দেবে
তার আত্মা বরাবর-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




