somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদলে যাচ্ছে ভাষা বদলে যাচ্ছে উচ্চারণ

২৪ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজী ভাষার অনেকগুলো স্বীকৃত ধারা আছে । আছে উচ্চারণেরও বেশ কয়েকটি স্বীকৃত ঘরানা । আরবী উচ্চারণের, যতদুর জানি , আছে সাতটি স্বীকৃত ধারা । বাংলায় আছে কয়টি ? প্রশ্নটি বেশ জটিল । তবে উত্তর খুবই সোজা - একটিও না । কারণ শুদ্ধ বাংলা ভাষা বলতে সর্বজন স্বীকৃত কোন রূপ নেই । যশোরের ভাষাকে অনেকে শুদ্ধ বাংলার রূপ বললেও সেখানেও কী পরিমান অশুদ্ধতা আছে তা সেখানকার ভাষা সম্পর্কে খবর রাখেন এমন সবাই কম বেশি জানেন ।

আমরা ভাষার জন্য লড়াই করেছি । কিন্তু কোন ভাষার জন্য ? বাংলা বলতে ঠিক কোনটাকে বুঝব আমরা ? “ মায়ের ভাষা কোন সে ভাষা ? পলিশ করা শুদ্ধ স্বর ? নাকি আমার বিহানবেলার, চালতা তলার, গেঁয়োভূতের কচকচানি ?” শুদ্ধ আরবী শুনতে এখন নাকি মরুবাসী বেদুইনদের কাছে যেতে হয় ! শুদ্ধ বাংলা শুনতে আমাদের হয়তো কোনকালে ভাষা জাদুঘরে যেতে হবে !

বদলে যাচ্ছে বাংলা ভাষা । ভাষা বহমান- বদলাবেই । কিন্তু কতটা বদলাবে ? কিভাবে বদলাবে ? বাংলা বানানের প্রমিত রুপের বারোটা যেমন বাজাচ্ছে যায়যায়দিন । রেডিও গুলো তেমন বারোটা বাজাচ্ছে বাংলার প্রমিত রূপের । উচ্চারণের মধ্যে এনেছে একটা ভীনদেশী স্টাইল । না বাংলা না আংরেজী । অনেকটা দোআঁশলা টাইপ ।

এমনিতেই কলকাতা আর বাংলাদেশের ভাষার, উচ্চারণের, বানানের প্রমিত রূপের মধ্যে যথেষ্ঠ পার্থক্য রয়েছে । এক বিশেষজ্ঞের সাথে আরেক বিশেষজ্ঞের ব্যবধানও বিস্তর । যেমন ধরেন সময় এর উচ্চারণ কী হবে ? নরেন বিশ্বাসের উচ্চারণ অভিধান বলছে এটার উচ্চারণ হবে - সময় । সবগুলো অ-কারান্ত । ব্যবহারিক বাংলা অভিধান বলছে এটার উচ্চারণ হবে- সোময় । অন্য একটা অভিধান(নামটা এ মুহুর্তে মনে নেই) বলছে-সোমোয় ।

বাংলা একাডেমী এদেশে বাংলা ভাষার অবিভাবক । ভাষাকে নিয়ে যথেচ্ছাচার যাতে না হয় সে জন্য তারা বানানে যেমন তেমনি উচ্চারণেও সমতাবিধানের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন । কিন্তু তাদের এ উদ্যোগ শুধু বই প্রকাশের মধ্যেই সীমিত । ইচ্ছাকৃত ভাবে ভাষার বিকৃতি ঘটালে তার বিরুদ্ধে কোন একশন নেয়ার ব্যাপারে এখনো তারা সিদ্ধান্তহীন ।

যায়যায়দিন এবং রেডিওগুলো যা করছে তার ব্যাপারে অন্তত, বাংলা একাডেমীর পক্ষ থেকেও যখন কিছু বলা বা করা হলোনা ; আমার বিশ্বাস, শুদ্ধ বাংলা ভাষা সম্পর্কে জানার জন্য এক সময় মানুষকে ভাষা যাদুঘরেই যেতে হবে ।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×