চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলার গৌড়স্থান এলাকার দিনমুজুর জাফর আহমদের পুত্র আখতার হোসেন ২০০৮ সালে জীবিকার সন্ধানে সৌদি আরব যান। সেখানে পাকিস্তানী নাগরিক মো. এজাজ হোসেনের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে চাকুরী করেন।
সূত্রে জানা যায়, মালিকের সাথে অমিল ও মানসিক টানাপোড়নের জের ধরে ওই পাকিস্তানী নাগরিককে ছুরিকাঘাত করে আখতার। আহত অবস্থায় ওই পাকিস্তানী নাগরিকের মৃত্যু হয়।
হত্যার অপরাধে সৌদি আদালত ওই আখতারকে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে। বর্তমানে সে শিরচ্ছেদের প্রহর গুণছেন। তার এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। তার বাড়িতে প্রতিদিন শত শত মানুষের ভিড় জমে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সূত্রে জানা যায়, রক্তঋণ (ব্লাডমানি) বাবদ ৮৮ লাখ টাকা প্রদান করলে মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়ার সুযোগ রয়েছে। এ ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসক কয়েক বার বৈঠকও করেছেন বলে জানা গেছে। সরকারের পক্ষ থেকে শিরচ্ছেদ থেকে আখতারকে বাঁচাতে চেষ্টা চলছে বলে একাধিক সূত্রে জানা যায়।
উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেন, খবর নিয়ে জেনেছি সুদর্শন আখতার সৌদি আরবে ওই পাকিস্তানী মালিকের কুনজরে পড়ে। দিনের পর দিন শারীরিক নির্যাতন সইতে না পেরে সে মালিককে হত্যার মতো ঘৃণ্য কাজ করে বসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সারা দিবা বলেন, বিষয়টি আমরা জানতে পেরে তাকে বাঁচানোর জন্য উদ্যোগ নিয়েছি।
জানা যায়, সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস মৃত্যুদণ্ড মকুফের ব্যাপারে তৎপরতা শুরু করেছেন। সৌদি আরবে অবস্থিত পাকিস্তান দূতাবাসের মাধ্যমে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে বাংলাদেশ দূতাবাস শর্ত সাপেক্ষে সমঝোতা প্রস্তাব পায়। শর্ত হল মুক্তির রক্তঋণ বাবদ নিহতের পরিবারকে চার লাখ রিয়াল তথা ৮৮ লাখ টাকা প্রদান করতে হবে। আর্থিক অস্বচ্ছলতার কারণে রক্তঋণের টাকা পরিশোধের ব্যাপারে অপারগতার কথা জানান আখতার হোসেনের পরিবার। তবে যে কোন মূল্যে সন্তানকে মুক্ত করার আবেদন জানান অসহায় পিতা জাফর আহমদ।
আখতারকে বাঁচানো জন্য সরকারের কাছে আকুল আবেদন করেন এলাকাবাসী। আখতারের মৃত্যুদণ্ড অকার্যকর করতে সরকারকে যে কোন মূল্যে উদ্যোগী ভূমিকা নেবে এমন আশাবাদ করেছেন পুটিবিলা ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল আল.
শেয়ার করা হয়েছে।
লিনক.
Click This Link
লোহাগাড়ার এক সৌদিআরব প্রবাসী শিরচ্ছেদের প্রহর গুণছেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।