somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গি বৈমানিক(Fighter Pilot) হতে হলে

০৭ ই জুন, ২০১৪ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ আয়েশ করে সকালের নাস্তাটা সেরে বিছানায় গা এলিয়ে ছিলাম। আজ ছুটির দিন; "কিছুই না করার দিন"। সারা সপ্তাহে অনেক কিছু করে একটা দিন কিছু না করার বিলাসিতা করতেই পারি। অবশ্য আমার সহধর্মিণী এই নীতিতে কিছুটা ফাক খুঁজে পেয়েছে। তার জীবনের পূর্ণ সময় বর্তমানে আমার দুই কন্যা দখলে নিয়েছে। "আমারে দুইদিন ছুটি দাও তাইলে" গজ গজ করতে করতে বড় মেয়ের মুখে রুটি তুলে দিল আমার বউ। আমি কিঞ্চিৎ ঢোঁক গিলে বললাম, ঘুমে চোখটা বন্ধ হয়ে আসছে, পিঠেও একটু ব্যথা, চোখের নিচে কালি পড়েছে কেমন দেখেছ? মাথার চুল সব শাদা, পেটে গ্যাস আর..।.।

এই পর্যায়ে একটু মায়া মায়া দৃষ্টি আমার উপর বর্ষিত হল আর ঠাশ করে চড় পড়ল বড় কন্যার গালে, "মুখে খাবার জমায়া রাখস ক্যান?"

আমি আরেকটা ঢোঁক গিলে সটান উঠে আসলাম টিভি রূমে। বুঝলাম যুগে যুগে সব সুখী পরিবারেই এইরূপ মধুর ঝগড়া হয়ে আসছে, এবং চলতেই থাকবে। টিভি তে অযথাই কিছুক্ষন চ্যনেল ঘুড়িয়ে হাই তুলে আবার ঝগড়া করতে ফেরত আসলাম বেডরুমে।

এইবার কৌশলে আমাকে দৈনন্দিন জীবনে কি কি "বিপজ্জনক" কাজে ব্যাস্ত থাকতে হয় তার ফিরিস্তি দিয়ে ঝগড়ায় নতুন এঙ্গেল আনবার চেষ্টায় রত আমি। অবশ্য ফলাফল বরাবরের মত পরাজয়েই পর্যবসিত হল। অতঃপর তাই ব্লগে বসেই সেই ফিরিস্তিটাকে একটু রং চড়িয়ে ছড়িয়ে দিতে ইচ্ছে হল।

জঙ্গি বৈমানিকের প্রাথমিক যোগ্যতা

একজন জঙ্গি বৈমানিক মানে হচ্ছে একজন সুস্থ মানুষ। তার হৃদয়, ফুসফুস, চোখ, মস্তিস্ক, হাত, পা , নাক, কান, গলা, পেট, রক্ত ইত্যাদি সব ঠিক আছে। (পাত্র খুজছেন যারা তাদের দৃষ্টি আকর্ষণ করছি!!!;)) এর বাইরেও তিনি মানসিক ভাবে অত্যন্ত শিথিল একজন মানুষ যিনি যেকোনো সমস্যাকে অগ্রাহ্য করে ঠাণ্ডা থাকতে পারেন। না ভাই, তিনি Superman না, তবে তার কাছাকাছি একজন। হে হে।:D:D

একজন জঙ্গি বৈমানিককে একটি Balanced জীবন যাপন করতে হয়; যেখানে দৈনন্দিন জীবনের সব চাপকে টপকে তিনি নিজেকে ফ্লায়িং ফিট রাখেন। আমার মনে হয় একজন বৈমানিকের জীবন যাপন তাই অনুসরণ করা যেতেই পারে।

একজন জঙ্গি বৈমানিকের সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে তার দু'জোড়া চোখ। হ্যা, একজোড়া চর্ম চক্ষু; আর একজোড়া অন্তরচক্ষু। চর্ম চক্ষুর সক্ষমতা হতে হবে ২০/২০। যাকে ইংরেজিতে বলে Visual acuity (VA)। সহজ বাংলায় বললে, ২০ ফুট দূরের কোন বস্তুকে আলাদা করে সনাক্ত করতে পারার ক্ষমতা। খুব নিচু দিয়ে উড়ে যাবার সময় ২০ ফুট দূরের গাছে যাতে আপনি লটকে না যান সেইটা ensure করাই লক্ষ্য আরকি। মানুষের চোখে দেখা আর সেই অনুযায়ী দ্রুত কাজ সম্পাদনে মস্তিষ্কের একটি অংশ কাজ করে। যাকে ইংরেজিতে বলে Reflex. চোখে দেখা আর কাজ করা তাই এক বিষয় নয়। এই “অন্তরচক্ষু” একজন জঙ্গি বৈমানিকের জীবন আর মরনের মাঝে পার্থক্য গড়ে দেয়। চোখে দেখা আর তা কাজে রূপান্তরের জন্য একজন জঙ্গি বৈমানিককে OODA LOOP নামক একটি জটিল হিসেবের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথম O তে Observe (দেখা), দ্বিতীয় O তে Orient (বোঝা), D তে Decide (সিদ্ধান্ত গ্রহণ) এবং A তে Act (কাজ করা)। এবং এই Loop টি সম্পন্ন করতে তিনি সময় পান ০.০৩ সেকেন্ড।

তাই একজন বৈমানিক হতে হলে অবশ্যই চোখের যত্ন নিতে হবে।

চোখের জন্যে উপকারী ভিটামিন A যুক্ত খাবার গ্রহণ এবং চোখের যত্নে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন অন্ধকার ঘরে বসে টিভি না দেখা, দীর্ঘ সময় পিসি’র সামনে বসে না থাকা, অতি বেগুনী রশ্মি প্রতিরোধকারী রোদ চশমা পড়া B-), ধূমপান না করা, প্রচুর পরিমানে গাজর খাওয়া ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি।
চলবে...
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:০১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×