somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার নির্বাসন - পাইন বন আর পুতিনের দেশে!

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মনে হয়, জীবনটা খুব দ্রুত ফুরিয়ে আসছে। গালাপাগোস দ্বীপে কিছু কচ্ছপ নাকি হাজার বছর বেচে থাকে। হাত পা গুটিয়ে কচ্ছপের মত খোলসে ঢুকে যদি সময়টা আরেকটু বাড়িয়ে নেয়া যেত, তবে মন্দ হত না! বাংলাদেশে জন্ম নেয়া আমার গড় আয়ু বেধে দেয়া হয়েছে ৬৯ এ। ঘড়ির কাঁটা এক মুহূর্ত বিশ্রাম না নিয়ে আমাকে নিয়ে চলেছে সেই গন্তব্যে। তাল রাখতে রীতিমত হিমশিম খেয়ে যাচ্ছি। অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করছি মহা মূল্যবান সময়ের বিনিময়ে।
শীত আসলেই আমার হাঁচি কাশির দমকে এলাকা গরম থাকে।যশোরে এর আগের শীতে ৪ ডিগ্রী পর্যন্ত নেমেছিল; ঠাণ্ডায় জমে গিয়ে আল্লাহকে বলেছিলাম; "ডীপ ফ্রিজে রাখস কেন আমারে হে খোদা"। ঊনি তাই মুচকি হেসে এই শীতে আমার জন্যে সত্যিকারের "ডীপ ফ্রিজ" ঠাণ্ডার আয়োজন করলেন!
ঢাকা কলেজের উল্টো দিকের 'খনি' থেকে উদ্ধার হল -২০ এ টিকে থাকার সরঞ্জাম। সাথে যোগ হল তিন ডিব্বা অলিভ অয়েল, দুই ডিব্বা মধু আর একগাদা ভেসলিন। "বরফ" বিশেষজ্ঞরা আমাকে বিভিন্ন ভাবে ভয় দেখাতে শুরু করলেন। আমিও তাদের হতাশ না করে একরাশ ভয় বুকে যাত্রা করলাম ঠাণ্ডা মরুভূমি অভিমুখে।

ঠাণ্ডা দেশের "গরম" মানুষ

Vnukovo International Airport এ যখন নামলাম, তখন রাত আঁটটা বেজে পঁচিশ। রাশিয়ানদের "ঠাণ্ডা" মেজাজ টের পেলাম এয়ারপোর্টে নেমেই। এতটা নিঃশব্দ কোন বিমান বন্দরে এর আগে যাইনি। ইম্মিগ্রেশনে প্রায় তিন ঘণ্টা সময় নিল তারা। আমাদের ভিসা কিংবা কাগজে কোন সমস্যা নেই, তবুও! ইমিগ্রেশন পার হয়ে বরফ বিশেষজ্ঞদের পরামর্শ মতই তিন লেয়ারে নিজেকে ঢেকে প্রস্তুত হলাম। বাইরে তখন -১২! জীবনে প্রথমবার এই রকম ঠাণ্ডার সাথে পরিচয় হতে যাচ্ছে! বাইরে বের হবার সাথে সাথে ঢাকা কলেজের উল্টো দিকের মামুদের প্রতি কৃতজ্ঞতায় ভরে গেল মন টা। উনারা নিজেরা বেছে বেছে যা দিয়েছিলেন, সবই কাজ করছে! বাসের অপেক্ষায় কিছুক্ষণ দাড়িয়ে থেকে ভাবছিলাম, এই শীতে মানুষ জনের নিশ্চয়ই অনেক কষ্ট হয়।আমাকে ভুল প্রমাণ করার জন্যেই বুঝি এক রাশান হাফ প্যান্ট পরে আমার সামনে দাড়িয়ে সিগারেট খেতে লাগল। আমার বিস্ময় দৃষ্টি দেখে একটু হেসে সামনে এসে বলল; "দোবরে ভিয়েচার"(শুভ সন্ধ্যা)।আমি কিছু না বুঝেই একটু হেসে মাথা নাড়লাম। ঠাণ্ডা দেশের "গরম" মানুষ আমার ভয় দূর করে দিল;নাহ,মনে হয় বেঁচে ফিরব এ যাত্রা :)
চলবে.।.।
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কৃষ্ণকান্তের উইল ও তৎকালীন নারী সমাজের প্রতিচ্ছবি

লিখেছেন মৌরি হক দোলা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০৩




দেশ-কাল-জাতি নির্বিশেষে প্রায় সব সাহিত্যেই নর-নারীর সম্পর্কের জটিল রসায়ন একটি জনপ্রিয় বিষয়। বাংলা সাহিত্যের ঊনবিংশ শতকের বিখ্যাত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাসেও এ চিরায়ত বিষয়টি উঠে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

×