জুল ভার্নের সেই সুবিখ্যাত আশি দিনে বিশ্বভ্রমন কিংবা ছোটবেলায় খেলা সেই বিশ্বলুডুর একটু আধুনিকায়ন করা যেতে পারে।
ধরা যাক, ভ্রমনের সময় আশি দিন। খরচের চিন্তা নাই।
দুনিয়ার যেখানে ইচ্ছা সেখানে ঘুরা যাবে। এখন কোথায় কোথায় ঘুরবো?
আমার প্লানিং অনেকটা এরকম –
প্রথমে শুরু করব কক্সবাজার – সেন্টমার্টিন দিয়ে। একবার গিয়েছি দোস্তদের সাথে। কিন্তু বউকে নিয়ে সেন্টামার্টিনে চাঁদনী রাত কাটানোর ভাবই আলাদা। সামনে অশান্ত জলরাশি। ছোট্ট টিলার উপরে নারকেলবীথির ছায়ায় তুমি আর আমি। আহ্
এরপর সোজা আগ্রার তাজমহল। ইন্ডিয়ার আরো কিছু সৌন্দর্য চেখে দেখার পর সিনেমা হলে বসে একটা হিন্দী সিনেমা দেখার ইচ্ছা আছে। আমার বউ আবার হিন্দী সিনেমার বিশেষ ভক্ত (মানে কল্পনা করি আর কি
বন্ধুদের নিয়ে একবার প্লান হয়েছিল নেপাল যাবার। সময়, টাকা-পয়সা সব মিলিয়ে সেই ট্যুর হয়ে ওঠেনি। নেপালে আছে অসাধারন সব স্পট আর মাউন্ট এভারেস্ট। একবার সেখানে আমাকে যেতেই হবে।
তারপর সবচেয়ে জনবহুল দেশ চীন আর গ্রেট ওয়াল। সেক্স পার্ক এবং আরো কিসব জটিল জায়গা নাকি সেখানে আছে। বউকে নিয়ে একবার যাওয়া যেতেই পারে। চাঙ্কু ভাই আর তার চান্তেকদের দেখে আসবো।
এবার ইউরোপ ভ্রমনের পালা। শুরু করবো লন্ডন দিয়ে। প্যালেস অফ ওয়েস্টমিনিস্টার, টাওয়ার ব্রীজ আরো যা কিছু আছে পুরো শহর চষে ফেলবো। নাফে ভাইএর হেল্প লাগতে পারে।
তারপরের টার্গেট শিল্পকলার তীর্থকেন্দ্র প্যারিস – আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম ইত্যাদি ইত্যাদি।
গ্লাডিয়েটরের সেই ইতিহাস বিখ্যাত কলোসিয়াম, দ্বীপের শহর ভেনিস আর রোম দেখতে ইটালী যাব। সাদাত ভাই তো সেখানে আছেই, তখন হয়ত ভাবী ও সেখানে থাকবে।
এরপর সোজা নিউইয়র্ক। নায়াগ্রা ফলসের অতুলনীয় সৌন্দর্য, স্ট্যাচু অফ লিবার্টি এসব কিছু দেখতে হবে। টুশকিরে গাইড হিসেবে নিব। নীলা আপুও আছে সেখানে।
ক্রিকেট খেলা দেখতে দেখতে সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের প্রেমে পরে গেছি। খেলার ফাকে ফাকে কী অদ্ভুত সুন্দর লোকেশনগুলো দেখায়। কেপটাউনের নীল জলরাশি আমাকে ভীষনরকম টানে। এখানকার বীচগুলো দেখতে অবশ্যই যাবো।
তারপর যাবো ফারাও রাজার পিরামিড, নীলনদ আর অদ্ভুত সব নিদর্শনের রাজ্য মিশরে।
পাপ তো জীবনে কম কামাই হলো না। পাপমুক্তির আশায় এরপর কাবা শরীফে যাবো।
সবশেষে অস্ট্রেলিয়া মহাদেশ। সিডনীর অপেরা হাউজে বউকে একটা অপেরা শো দেখাতে হবে। নুশেরাপুর বাসা আছে। কাজেই থাকা-খাওয়ার নো প্রব্লেম। আর অক্ষর ভাইরে গাইড হিসেবে নিয়ে আরামসে ঘোরা যাবে।
তারপর আশি দিনের বিশ্বজয় শেষে বউকে নিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসবো।
এবার ধরেন, ফ্যান্টাসীটা আপনার। বলেন কোথায় কোথায় ঘুরবেন?
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



