বয়স; ছয় বছর।
ঃ বাবা আমি কেন একা নুনু কাটব তুমি কাটবা না?
ঃআমি তো কেটেছি বাবা যখন তোমার মত ছোট ছিলাম।
ঃঠিক আছে আমিও কাটব?
অপারেশনের পর বাবা তুমি দাক্তার আসলে ওকে বেঁধে রাকবা আমি দাক্তারের নাক কেটে দেব।
আমি আর কোন ডিন এই দাক্তারের কাছে আসবো না, কোন ডিন ও না।
আম্মু তুমি দাক্তারটা আসলে ওকে বকে দিবেতো?
আম্মু কই তুমিতো দাক্তারের সাথে হেসে হেসে কথা বলছ? ওকে বকো না? আমি তোমার সাথেও কথা বলবনা।
দাঁড়াও না আমি কালি ভাল হয়ে যাই, তার পরে আমি এই ক্লিনিক আগুন দিয়ে পুড়ায় দিব। আমি কষ্টে মরে যাচ্ছি আর তোমরা মিষ্টি কাচ্ছো।
রুদ্রঃ
বয়স ৫বছর৬মাসঃ
ঃবাবা তুমি আমার নুনু কাটালা কেন?
ঃবাবা তুমি যে মুসলমান হলে।
ঃলাগবে না আমার মুসলমান হওয়া। আমি সবাইকে বলে দেব, কেউ যেন নুনু না কাটে। তুমি কাট নাই আর আমার সাথে মামদো বাজি।
উহ্! কোন আপন বাবা মা কি তার ছেলেকে এত কষ্ট দেয়।
তোমরা আসলে সিন্ডেরেলার মার মত সব সৎ ।
এই জীবনে আমি আর তোমাদের সাথে থাকব না।
উহ্ এত কষ্ট সহ্য করার চেয়ে আত্মহত্যা করা ভাল।
আমি থানায় যেয়ে পুলিশ পাঠায় দেব। আমি আর্মি আংকেল কে বলে ডাক্তারকে এরেস্ট করিয়ে গুলি করব। আমি আর কোন দিন নুনু কাটবো না।
আমি সৌহার্দ্য কে মানা করে দিব আব্বু আম্মু মিথ্যা কথা বলে তুমি কোন দিন নুনু কাটবা না।
সৌহার্দ্যঃ
বয়সঃচার বছরঃ
ঃআম্মু আমার না এখুনই নুনু তাটতে ইত্থা করতেছে। জানো বাবা আমার না রুদ্রর মত এখনি মুথলমান হতে ইত্থা করতেছে। বাবা ফুপী না খুব ভিতু আমি তো ভয় পাই না। চল না আম্মু আমি রুদ্রর ডাক্টার আংকেলের কাথে যাই আমার নুনু কাতি। আমার আজতে রাত্তেরেই মুথলমান হোতে ইত্থা করতেছে। রুদ্র আমার আগে মুথলমান হয়ে গেল। জানো বাবা নুনু কাতলে একতুও লাগে না । আম্মু বলছে নেইলকাতার দিয়ে কেতে দেবে। নেইল কাতার দিয়ে কাতলে কি ব্যটা লাগে? লাগে না তো?
অপারেশনের পর --
আম্মু তুমি ওই ডাক্টার কে আমার বাসায় ঢুকতেই দেবা না। আমি আর কোন দিন এইখানে আসব না। কোন দিন না। আমি ঐ ডাক্টাতারকে আর কখনও আংকেল বলব না। ফুপী তুমি কেন কাতলে না ডাক্টারতা যে আমাকে ব্যটা দিল। তুমিতো নেইলকাতার দিয়ে কাততে তাহোলে তো আমি ব্যটা পেতাম না।
আমার কিচ্ছু লাগবেনা তুমি ওগুলো সব ডাক্তারকে দিয়ে বলো আমার নুনু ভালো করে দিতে। নুনু কাতলে কি হয়। খালি খালি ব্যথা লাগে। আমি কবে হাটঁতে পারবো। বাবা আমি ভালো হয়ে গেলে তুমি আর আমি মিলে ডাক্তারকে ঢোড়ে ওর নুনু কেতে দিব। আম্মু আমি আর কোন দিন মুসলমান হোব না। আর কোন দিন নুনু কাটবো না।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



