তিন লাইনের গপ-০১
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শাড়ি
দুই বছর আগে বড় মেয়ের জন্মদিনে তাকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম। গত বছর একটা ত্বক ফর্সাকারি একটা ফেয়ারনেস ক্রিম কিনে দিলাম। এই বছর শাড়িটা সিলিং ফ্যানের সাথে ঝুলছে।
পতাকা
পতাকা দিয়ে আজকাল আমি হাঁড়ি-পাতিল, ঘর-দুয়ার মুছি। মাঝেমাঝে সাহেবের জুতাও মুছে দেই। একদিন এই পতাকার জন্য জীবন বাজী ধরে যুদ্ধে গিয়েছিলাম।
ঝালমুড়িওয়ালা
ভাগ্যিস যুদ্ধে গিয়ে গুলি খেয়েও বেঁচে গিয়েছিলাম। তা না হলে আজকে আমার সংসার কেমন করে চলত। সাধারণ মানুষও আমার ঝালমুড়ির স্বাদ থেকে বঞ্চিত হত।
পরহেজগার
একদিকে আমার কম্পিউটারের হার্ডডিস্কের এক তৃতীয়াংশ ফাইল পাসওয়ার্ড দেয়া থাকে। রাত যত গভীর হয় ততই আমার কম্পিউটারের পাসওয়ার্ড দেয়া ফাইলগুলা ওপেন হতে থাকে। অন্যদিকে আমার বাবা মা চান আমিও যেন তাদের মত পরহেজগার মানুষ হই।
জায়নামাজ
একটা জায়নামাজ আমার দাদী আমার মাকে দিয়েছিলেন। আমার মা সেটা আমার বউকে দিয়েছেন। আমার বউ সেটা তার ছেলের বউকে দেয়ার প্রবল ইচ্ছা থাকা স্বত্বেও দিতে পারেননি।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কিরকুট, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:২৯
বাবা,
আমি যখন তোমাকে এই চিঠিটা লিখছি,তখন থেকে ঠিক ছয় হাজার ছয়’শ বাইশ দিন আগে তুমি আমাকে একা করে চলে গেছো। সংখ্যাগুলি লিখতে যত সহজ, তার ভেতরে জমে থাকা শূন্যতাটা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০

প্রাপ্ত মন্তব্য
১,০০,০০০!!ঐতিহাসিক!এই ব্লগের ইতিহাসে
রাজীব নুর আপনি সর্বপ্রথম
১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে
সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!সেটা নিয়ে আমি এই...
...বাকিটুকু পড়ুনদৃশ্যটা যেন কোনো সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের শুরু। চারদিকে গুড়িগুড়ি বৃষ্টি। নির্জন জঙ্গলের ভেতর একটি গাছের সঙ্গে ঝুলছে এক কিশোরীর অর্ধগলিত লাশ। কোমর থেকে বিচ্ছিন্ন নিচের অংশ মাটিতে পড়ে আছে,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন