বন্ধুরা শেয়ার বাজারের মূল্য উঠানামা সংক্রান্ত বিষয়াদির একটি বর্ণনা করার চেষ্টা করেছি সহজ ও সাবলিল ভাষায় এবং কয়েকটি ভাগে পর্যায়ক্রমে। প্রথম ভাগটি পাঠাচ্ছি।আপনাদের ভালো মন্তব্য আমার উৎসাহ যোগাবে।
প্রথম ভাগ
শেয়ারবাজার বা পুজিবাজারের মূল্য কি কারনে উঠানামা করে? শেয়ারবাজারের মূল্য উঠানামার পিছনে মুল কারণ ‘মার্কেট ফোর্স’ বা বাজারের সমষ্টিগত শক্তিমত্তা। আরো সহজ ভাষায় বললে বাজারের সামষ্টিক চাহিদা এবং সরবরাহ।তারমানে দাড়ায়, যদি একটি নির্দিষ্ট পুজি বা স্টকের আগ্রহি ক্রেতার পরিমান উক্ত স্টকের আগ্রহি বিক্রেতার তুলনায় বেশি হয়, তাহলে উক্ত স্টকের মূল্য বৃদ্বি পাবে।অন্যদিকে যদি এর বিক্রেতার পরিমান আগ্রহি ক্রেতার তুলনায় বেশি হয়, তবে ঐ স্টকের সরবরাহ বাজারে বেড়ে যাবে এবং ফলশ্রুতিতে এর দামও কমে যাবে।
বাজারের সরবরাহ এবং চাহিদা বোঝা অত্যন্ত সহজ একটি বিষয়; কিন্তু কঠিন বিষয় হলো বুঝতে পারা কিসের পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট স্টক কিনতে মানুষ বেশি আগ্রহি হয় অথবা বিক্রি করতে চায়।এ বিষয়টি জানতে পারলেই কোন স্টকের মূল্য বাড়বে এবং কোনটির মূল্য কমবে তা সহজেই অনুমান করা সম্ভব হবে।
ক্রেতাসাধারণের পছন্দ-অপছন্দের কারণ জানতে হলে আগে জানতে হবে কোন খবরটি একটি নির্দিষ্ট কোম্পানীর জন্য পক্ষে যাবে এবং কোন খবরটি হবে বিয়োগাত্নক এবং কিভাবে অথবা কি আঙ্গিকে একটি কোম্পানী সম্পর্কিত যে কোন খবর ইনভেস্টর বা ক্রেতাগণ গ্রহণ করবে।
একটি কোম্পানীর মূল্য যাচাইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুঘোটক হচ্ছে উক্ত কোম্পানীর কামাই যা অর্থনীতির ভাষায় বলে ‘আর্নিঙ’। ‘আর্নিঙ’ হলো একটি কোম্পানীর অর্জিত লাভ এবং কোন কোম্পানীই ‘আর্নিঙ’ ছাড়া বেশিদিন টিকতে পারেনা। একটু চিন্তা করলেই বিষয়টি পুরোপুরি স্বচ্ছ হয়ে যাবে। যদি একটা কোম্পানী লাভ করে টাকা বানাতে না পারে তবে অবশ্যই এ কোম্পানী ব্যাবসা করতে পারবেনা। তারমানেই এ কোম্পানী সম্বন্ধে ক্রেতাদের কোন আগ্রহই থাকবেনা। আর এ আর্নিঙ সম্পর্কে প্রতিটি পাবলিক প্রতিষ্ঠানকে বছরে চারবার (কোয়ার্টারলি) প্রতিবেদন প্রকাশ করতে হয়। আর এ সময়ের দিকেই পুজি বাজারের সকলে অত্যন্ত মনযোগ সহকারে তাকিয়ে থাকে। কেননা এ প্রতিবেদনগুলির উপর ভিত্তি করেই পুজিবাজারের বিশ্লেষকরা একটি নির্দিষ্ট পুজি বা স্টকের ভবিষ্যত মুল্য নির্নয় করে।
দ্বিতিয় ভাগ পড়তে চাইলে নিচের সুত্রটিতে ক্লিক করুন....
Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



