১.
বর্ণমালার মহিত সুরে কে ডাকে আজ
অসম্ভবের ঘন্টা বাজিয়ে, তুলে আনে
বিগত বছরের লেনদেন। চৈএ পোড়া মুখী আমি,
থৈ থৈ লোকের ভিড়ে নিঃসঙ্গ;
কেবল তোমাকে খুঁজি জীবনভর।
নদীর নির্জন থেকে উঠে আসা ঢেউ
কেবল আমাকে করে অশান্ত; অবিরত।
চোখের সমতলে যত দূরে দ্যাখি -
তোমাকে খুঁজি; হ্রদয়ে রক্তপাত, তোলে ঝড়
বিভোর আনমনে তোমাকে খুঁজি।
স্মৃতিমুখো খুঁদে মানুষ আমি - তোমাকে খুঁজি; ক্লান্ত -
মনে হয় অই উদ্যানে বসে এক চুমুকে
চেটেপুটে খাই এক একটা স্মৃতির দুপুর
অসবধানী হাত থেকে খসে পড়া গ্রীষ্মের তরমুজ,
আমার তৃষ্ঞা; তোমাকে খুঁজি।
কে তুমি? স্মৃতির ঘোরটোপে তুমি কেনো ডাকো আড়ালে
তুমি কী শৈশবের মায়ের কোল, কৈশোরের লম্বা দুপুর
তুমি কী বিস্তর কাজন হল - হাসিখুশি কিছুটা সময়;
কে তুমি আজ অপ্রকাশিত -
অসবধানে যদি ডাকি মা প্রিয়তমা জন্মভূমি।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৯ সকাল ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



