আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- সালতামামি ২০১১ : বছর জুড়ে গল্প, কবিতা ও উপন্যাস লেখা পাঠকপ্রিয় সৃজনশীল ব্লগারেরা - রেজওয়ান মাহবুব তানিম
- প্রিয়পাঠ - ত্রাতুল
- ছেড়া পাতার গল্পকথা অথবা আমার লেখা গল্পগুলো (২০০৯-২০১১) - সকাল রয়
- কে ভালবেসে জেগে থাকে রাত নেই যেন জানার উপায় - স্বদেশ হাসনাইন
- ফিরব না আর , প্রিয় নীল মেলাঙ্কোলিয়া ! - প্লিওসিন অথবা গ্লসিয়ার
- ব্লগশেল্ফ - সায়েম মুন
- নস্টালজিয়া ... বিষাদী আকাশ ও মেঘবালিকা' - নস্টালজিক
- পয়লা পোস্ট সমগ্র - নীল কষ্ট
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- প্রিয় কবিতা : ব্লগ পাঠের আনন্দ (সংকলন পোস্ট) - রেজওয়ান মাহবুব তানিম
- আসুন কবিতা পড়ি... - আলী প্রাণ
- পথে হল দেখা ২ - ত্রাতুল
- পথে হল দেখা ১ - ত্রাতুল
- কাব্যচিন্তন : আহসান জামান - এর একটি কবিতা - ফকির ইলিয়াস
আহসান জামান

এবার এলে ফিরিয়ে দিও
১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৪৫
এবার এলে ফিরিয়ে দিও
বসতভিটা, উঠান জুড়ে লেবুর গন্ধ,
দরজা খুলে জং-ধরা ডাক
নাম ভুলেছো অনেক আগেই।
এবার এলে ফিরিয়ে দিও
পুকুরঘাটে একটা দুপুর
জলতৃষ্ণার প্রিয় চুমুক,...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮বার পঠিত
তুমি নেই বলে
১১ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৯
তুমি নেই বলে, একদল লোভী বানর
চুষে খাচ্ছে ফলবতী অক্ষরের আঙুর;
শব্দের স্পন্ধনে এঁকে, বদলে নিচ্ছে তারা
নদীর স্রোত, জলের গলাঙ্কন থেকে খুলে নিচ্ছে
আলোর বাতি, মাছের জীবন।
তুমি নেই বলে, শিশুদের মনোঘরে
নেভা আলো; প্রদ্বীপ জ্বলেনি আর। কেবল...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪১বার পঠিত
তুমি এলেও স্বস্তি হবে না কোথাও
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫২
দুঃসহ কাল এসে ছেয়ে গেছে চারিপাশ
বড়বেশী ভয়ে থাকি আজকাল; ছায়াতেও লেগে থাকে
ধ্বংসের কালো হাত। তুমি এলেও স্বস্তি হবে না কোথাও;
বৃত্তে ঘিরে আছে পথ-ঘাট, রাস্তার মোড়, মোড়ের দোকান
সবখানে লুটপাত, হুটহাট বিক্রি হচ্ছে বোধপাখি।
তুমি এলেও স্বস্তি হবে না কোথাও, জেনে; খুব বেশী
আলগোছে থাকি, নিজের ভিতর নিজকে রাখি গোপনে...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪২বার পঠিত
কোমল চোখের অশ্রুপাতে শুভ্র তুমি; ভুলে যেও
২৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৭
দিনলিপি মুছে দিয়ে ভুলে যেও
অজস্র ব্যথার আগুন, অযুত যুগপদে
পথ-হাঁটা-পথ, সন্ধ্যাতারার আলোর কসম;
ভুলে যেও ভাঙা-লাটিমের আলের যন্ত্রণা অথবা
শুকনো বাঁশপাতার মড়মড়ে স্পন্ধন।
ভুলে যেও স্বপ্নের খে' হারানো হলুদ সরিষাবন,
শরৎ সকালের ঝলমলে রোদ্দুর গলে, ঘরে এলে;...
- ২০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৬বার পঠিত
আমারে কে ডাকে ঘর
২৪ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩১
কী অদ্ভূত বুননে গেঁথে উঠছে; হারানো সুরেল সরে মেঠো পথ-ঘাট-নদী। মেঘলা মাঘের রোদ্দুরে নরোমতাপের দ্রোহে ভাঙছে হিমদেহ কাল; ছিঁড়ে ছিঁড়ে পড়ে নিও নদী। পবনে শস্যখেতের নাচ; চোখে তার আহ্লাদী হাসি।
আমাদের বাড়ী-ঘর স্মৃতির কড়ির কাঁধে বাঁধা, উড়াও শ্যামাপাখি; বুনোদের থাকে না আপন। গ্রীষ্মতো পোঁড়াতে জানে, বর্ষা ভিজায়; আমি কার দ্বিধাজলে...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৫বার পঠিত
যে পড়ে, সে পাবে দুঃখজলের নদী
২২ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:২২
তল্লাসি মন ওড়ে তৃষ্ণায়;
সরিষাবনের হলুদস্নেহের সর ভাসে।
মৃণালে আগলে রাখা দু'মুঠো স্মৃতি আর তার
আদলে জেগে থাকা রাত কেবলই নির্ঘুম দু'চোখে
স্বপ্নের ক্রুসকাঁটায় বুনে যায় অনন্ত মলিন চাদর।
পথ-ঘাট-নদী পারাপার; ভ্রমণপিপাসু পথিক
আহ্লাদে হেঁটে গেছে, মুখে গেঁথে বুনোহাসির রেখায়।...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৪বার পঠিত
বসতে দে
১৭ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৩
পা রেখেই টের পাই শরীরে আনন্দঢেউ,
আহ্লাদে ফেটে পড়ে জনসমুদ্র অই;
আমি কী পরিচিত কেউ, চেনাজানা; যেনো
কোন জন্মের টান এসে ছিঁড়ে পড়ে জোসনাহাসি।
অইতো! উল্লাসে হাতছানি দেয় সাইকেল থামিয়ে
কই ছিলি এতোদিন, অনেকদিন, বহুদিন ...
সাদাদাঁড়ি নাচে তার; আরে চিনলি না, আমি কে;...
- ২০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৭বার পঠিত
ভুলে যেতে কোনো ক্ষতি হবে না
১২ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪২
আমাকে ভুলে যেতে কোনো ক্ষতি হবে না; কোথাও
কমতি হবে না, কড়ায় গন্ডায় বুঝে পাবে আনন্দ-উল্লাস;
সকালের কফি-মগে একচুমুক ধোঁয়াও কাঁদবে না।
ঘরের আলনায় কয়েকটা আট-পৌরে কাপড়,
রং চটা ফ্রেমের চশমা, সিঁড়ির পাশে পড়ে থাকা
দু'জোড়া ছেঁড়া জুতা, কবেকার নক্সী আঁকা
পুরানো চাঁদর ছাড়া আর কেউ এমন...
- ১৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮১বার পঠিত
যেদিকেই বেড়ে উঠি
১১ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩৮
যেদিকেই বেড়ে উঠি, খেয়ালীর ভুল বাঁশি বাজে;
আবারও শুরু করি যাপনের খড়িপথ, মাঠ-ঘাট-নদী।
পথিকের সারসিমন, থৈ থৈ জলচোখ; নিমগ্নে ডুবপাখি
ঠিক ভেবে; ভুল করি বেশী। ভুলের ভূগোলে থাকি।
দু'চোখে তমাল রাত্রি, নির্ঘুম হাওয়ারা দল বেঁধে ওড়ে
ধুসর স্বপ্নরা বাজি ধরে যাপনের খসড়া নিকাশ।
যেভাবেই বেড়ে উঠি, পাপের বহরে ডুবি;...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২২বার পঠিত
এলোমেলো কাব্যকথক
৩০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫১
পথ-ঘাটগুলো মুছে দিও কেউ
পথ-ঘাটগুলো মুছে দিও কেউ;
পদচিহ্নে আঁকা অক্ষরে জমে আছে দীর্ঘ ক্ষরণ
কান্নারা গেঁথে নিচ্ছে ছমছম বৃষ্টির রেশ
এবার বাজবে ভীষণ বিদায়ের সুর।
পথ-ঘাটগুলো মুছে দিও কেউ;...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৭বার পঠিত




