পুরানো গানের সুর এফোঁড়-ওফোঁড় করে
আর উড়ে এসে জমা হয় ডাক-বাক্সে;
বহুদিনের অজস্র মৃত-স্বপ্নের চিরকূট।
উনুনে - আগুনের স্পর্দ্ধায় গলে যায়
চাল, ডাল, আলু আরো কত কী! এইসব নিত্য
শোক-গাথাঁ-মালা; বিষন্ন চোখ তার
শ্রাবণের প্লাবন। কেবল মেঘের আদি-অন্ত জল।
বিধবা-রাতের মতো নি:সঙ্গতায় ডুবে যায়
অন্ধকারে; কবেকার খেলার সাথী।
ক্লান্তিকর হলুদ সরিষার ক্ষেত জুড়ে খেলা করে
মাতাল হাওয়ার দোল। নরোম ফিরফিরে
মসলিন সূতোয় গাথাঁ রুমাল উড়ে;
ভীষণ একেলা হয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





