ওপাশে রোদের উঠোন - তোমার মসৃণত্বক
নাকফুলের ছায়ায় খিলখিল হাসি আর
আলতাপায়ে ছোপ ছোপ লালরং;
অনুভূতি ভিজে চূড় হয়ে ঢোকে
এই নিঃস্ব চৌচির। নিজস্বদোষ ভারে
শূণ্যতায় ঢুবে থাকি। সারারাত কালো
অন্ধকারে ব্যথিত পদচিহ্ন আঁকি বুকে।
স্মৃতির নুপূর পায়ে হেঁটে এসে
ডেকে তোলো অবাধ প্রশ্নে, মৌনস্খলনের বৃষ্টিপাতে;
তোমার আঁচলে অসংখ্য স্বপ্নতারার কান্নায়
টের পাই এই নিঃসঙ্গতার প্রকোষ্টে
গাঁথা আছে তোমার পুরানো সরলতার ছোঁয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


