ফিরে এসে; স্নিগ্ধ ভোরের বাতাসে উড়ে বসে
শহরের অলিগলিজুড়ে অসংখ্য স্বজাত পাখিদের হাট;
কূজনে আড়মোড়া ভেঙে, ঘুমচোখ খুলে দেয় আলোকবিম্বরা।
কী দেখে বারবার; সবকিছু হারাতে হারাতে
খুঁজে পাওয়া অতীতের হাট মুহূর্তেই
ডেকে তোলে পরিচিতমুখের শহর।
কী দেখে আনমনে; বহুকালের দৃশ্যরা মিলেমিশে
কাতরতার চিহ্ন এঁকে যায় মায়া-ছায়া পুরীর নির্বাসনে।
ফিরে এসে; খুঁজে ফিরি অসমাপ্ত জীবনের খেয়াতরী;
মানুষের কান্নার করুণ বিহ্গল বাজে আর
সময়ের অন্তঃপুরে সেই পুরানো গন্ধ নিতে নিতে
দু’হাত ভরে ওঠে কেবল ব্যর্থতায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


