গতকাল চলে গেছে বিগতের ছায়াপথে
দু'একটা স্মৃতির জলছাপ পড়ে আছে এই
বিষণ্ন রুমালে। আকাশে মেঘের ভেলায়
ওড়ে কিছু কিছু বির্তকের ছবি।
জড়োসড়ো শীত সকাল; রোদের তাপে
খুলছে কেবল টবের ফুলেরা আর
কূয়োতলায় স্নানের শব্দে ঝরে পড়ে
সুঠামো মুহূর্তরা, ধূয়ে যায় কুচি কুচি শিহরণ।
চারিদিকে কন্ঠস্বরের স্পষ্টতার আহ্লাদ, আবারও
মানুষ ও মুখোশের মাঝে ভরে ওঠে সারি সারি জনপদ;
সবকিছু মুছে যায় আরেকটি স্বপ্নের দস্তনায়।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

