এ কোন ডাকে ঘুমঘোরে উঠে দাঁড়াই
পোঁড়ারোদ্দুর স্নানে; কার মোহিতস্বরে
কম্পিত হাতে আজ তুলে ধরি সেইসব দিনক্ষণ,
হারানো অতীতের ভীড়ে।
আমি কী উড়তেছি;
এইসব ধূলি-বালি-মাটিদের সাথে,
তপন-পবন-ঝড়ে। দিকহীন হাহাকারে,
অসহস্বর শুনি করুণ আর্তনাদে।
আমারই ছায়া আজ কথা বলে, এইসব
হাত, পা, চোখ, মুখ আর ঠোঁটে; বেদনার অচল দস্তনায়
ঢেকে যায় খুঁনশুটি অভিযোগে; আমিতো
মুছেমুছে ক্লান্তভর, শ্রান্ত সময়ের ঘোরটোপে;
তৃষ্ণার্ত গ্রীবায় ঝুলে থাকে অনন্ত চৈত্রখরার তাপ।
আমিতো অচীনপুরের দেশে
অসংখ্য রেলচাকায় খন্ডিত হতে থাকি, অহরহ;
রেখে যাই মৃতডাকবাক্সে অসংখ্য চিঠির পদাবলী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

