দুঃখ গেঁথে গেঁথে বুনে রাখি বেদনার সমীকরণ;
চোখ পড়লেই হিসাবের অভ্যাসে খুলে ফেলি
পুরানো ঘরবাড়ী। একচিলতে রোদেরও অভিমান;
বাতাসে ওড়ায় ঝাঁঝাঁ তাপের আগুন। এইতো পুঁড়ছি,
পোড়াও। আকাশে বিজলীচমক, তুখড় শব্দের তোলপাড়;
কানে বাঁধে নদীর হিংস্র ভাঙ্গনকান্না, গলে যায় গ্রাম, গণ্জ।
চোখ পড়লেই বর্ণচ্ছটা বিকীর্ণ দৃষ্টিরা খুঁজে আনে
অতীতপুরের গলিত মথিত ছেঁড়াসবুজের লাশ
গুনে গুনে তুলে রাখি রাত্রির অন্ধকার; বাক্সভর্তি।
চোখ পড়লেই সংবাদপত্রে গলে পড়ে অসহ হুলূস্থল
চোখ পড়লেই বর্ণমালার মিনতীসঙ্গীত
চোখ পড়লেই শকূনের ঠোঁটে শিশুদের রক্তের গন্ধ ভাসে
চোখ পড়লেই সত্যরা ম্রীয়মান, হারায় পথ
চোখ পড়লেই মিথ্যার জয়ধ্বণি ...
এইভাবেই চোখে পড়ে যায়;
চোখ পড়লেই, আর চোখ ফেরাতে পারি না।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১১ রাত ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



