পথ
ক্রমশঃ হারায় পথ, পথের বিস্তর।
সাদামাঠা যাপনের স্বাদ, পুরানোকালের শ্লথ
নিমগ্ন স্মৃতিছবি জড়ো করে ব্যাপক আয়োজন।
মনে ওড়ে দু'ডানায় পাখি, আড়ালে ফেলে রাখে
অযুত মায়ামুখ; বিজনে কেঁদেছে কে?
তার মুখ ক্লান্তিমূখর; কেবলই জুড়ে দেয় স্খলন;
অভিন্ন জননীর শিশুরা মাখে ভিন্নতার রঙধেনু রং।
ক্রমশঃ হারায় পথ, পথের পরিসর।
ফেরারি যাযাবর
ব্যক্তিকপ্রহর নেমেছে এই অন্ধকারে
ঘরময় শূন্যতার বৃষ্টি অঝোর।
পায়চারী মনের বারান্দায় আর
তুলে রাখি সুখস্পর্শগুলো
পদস্খলনের বিষণ্ন রিদোমে।
আয়োজন থেমেছে আগে, কেবল
সুখের যুযুরা এখন মেতেছে কালোরাতে;
আমার দু'পকেট ভরে ওঠে অন্ধকার, ফেরারি যাযাবর।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১১ রাত ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



