চারিদিকে নেমেছে কার্ফু অন্ধকার;
সারা শহরজুড়ে নীরব ঝড়ের চৌচির।
বিচ্ছেদের জানালা খুলে বলে গেল কেউ
দীর্ঘ গ্রীষ্ম-অবকাশ; অবশ, অনড়।
আন্তঃজালিকার তার ছিঁড়ে দু'একটি ক্ষেপন; ইমেল
এসে, থেমে গেছে তাও প্রত্যুষের আলোয় পুড়ে;
জেনেছি বার্তায় তার অবরত। ভেবে ভেবে
ক্ষীর হই এই অব্দিকাল। আমাদের সেইসব
মাখামাখি পথের উপর কুয়াশার ব্রাক;
কুজকাওয়াজের শব্দে ভাঙছে হাঙ্গরের করোটি।
আজ হঠাৎ তোমাকে পাওয়ার জন্য,
আকাঙ্খার রৌদ্রে জেগে উঠছে তীব্র লোভের পাপ।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১১ সকাল ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



