এইসব দিনমান, ক্ষয়িষ্ণু ক্ষণকাল;
ক্রমন্নয় দু'হাতে টেনে আনে অবসাদ।
ঘরভর্তি বাতাসে ওড়ে বিরূপ, বিরুদ্ধ তপন;
স্থূলচোখে ভাসে উদ্বিগ্ন-হাওয়ার দুপুর।
জানালা থেকে অন্ধকার মুছে নিলেই
জেগে ওঠে সারিসারি লাশের নগর।
বিগত মনে এলে, ভঙ্গুর কাঁচের জীবন;
কুঁচি কুঁচি ব্যথিত পরানপাখি,
পালকে জড়ানো শীতল স্তব্ধতার উম ভেঙ্গে
হাত থেকে খসে পড়ে হাতের বাঁধন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



