১.
একোন হাহাকার বেজে ওঠে
বেদনামদির দু'চোখে জমেছে কালো মেঘের মুখ;
কোথাও কী বেজেছে মৃত্যুর উলোধ্বনি,
শাখে বাজে কান্নার বাজপাখি।
কোথাও কী ছিঁড়ে গেছে বন্ধনসূতোর বাঁধন
চেয়ে দেখো; এতসব লাশের মিছিল
আকাশে ওড়ে গৃহহীন পাখিদল।
হাতের ছোঁয়ায় মিনতীহীন ছাড়বার্তায়
লিখে যায় করুণ কিশলয়।
মোহনায় কান্নার ঢেউ তোলে পালের নৌকা
শূন্যতার পবনভেলায় ভাসে পুরাতন মুখচ্ছবি;
তার রেশ বাজে রেশমীসূতোর বুনন
খামচে গিলে খায় আপন মৃত্তিকা,
বুকের পাঁজর ভাঙে পাপের অজুহাতে।
২.
প্রিয় পাপ ডেকেছে আজ
ছুটির ধ্বনি বাজে দু'কানে
সারারাত পাঁজরপেশীরা করেছে আন্দলন।
ঘুমের বিছানা পেতে
সারারাত চাঁদের গল্প শুনেছি, ভোররোদ এসে
দরজায় রেখেছে তাপের প্রহর;
পৃথবী জেগেছে কেবল, আমার শীতল শরীর।
৩.
কয়েকটি মৃতমানুষ হাসছে
চোখের ভিতর, শীতলজলে মুছতে পারিনি আর।
করোটি খুঁড়ে খুঁড়ে ঘুনপোকার বসাবস
ফুটোহৃদয়ে রক্তরা বিপথে হাঁটে অন্ধকারে।
যেখানেই আশা রাখি, রাখি হাতের নোঙর
ফসকে পড়ে যাই ক্যাকটাস বুনোপথে
যাপিত জীবন পথহাঁটা পথ
মিশে যায় মৃত্যুর শ্লথ বাজে দূর অজান্তের দেশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



