আমার অক্ষমতাগুলো তুলে রাখি যত্নে;
রোদ্দুর পোড়া, শিশির ভেজা জীর্ণতায়
ঢেকে রাখি অনন্তকাল; করোটির গায়ে
গাঁথা থাক, যেভাবে বৃক্ষবাঁকলে বয়সের
গন্ধ পাওয়া যায়। না হয়, ভোরের শুভ্রতা
ছোঁবে না তার মঙ্গলালোকে।
হাওয়ার মিছিলে ভেসে যাক বেদনার রেশ;
নিঃশব্দে মুছে নিক কয়েকটি ম্রীয়মান পতঙ্গ,
তাদের ডানায় চেপে দেশান্তরে যাবো আমি।
ভূত্বক ছিঁড়ে ডুবে যাবো নরোম অভিমানে,
বর্ষাজলে মাছেরা মেধাবী হয়; জাল ছেঁড়ে
অদম্য উৎফুল্লতায়।
আমিও শিখেছি ছল, পাপের নিমুকে বাঁচি;
বেদনামলিন চাঁদ, জোছনার ছুটি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





