যেদিকেই বেড়ে উঠি, খেয়ালীর ভুল বাঁশি বাজে;
আবারও শুরু করি যাপনের খড়িপথ, মাঠ-ঘাট-নদী।
পথিকের সারসিমন, থৈ থৈ জলচোখ; নিমগ্নে ডুবপাখি
ঠিক ভেবে; ভুল করি বেশী। ভুলের ভূগোলে থাকি।
দু'চোখে তমাল রাত্রি, নির্ঘুম হাওয়ারা দল বেঁধে ওড়ে
ধুসর স্বপ্নরা বাজি ধরে যাপনের খসড়া নিকাশ।
যেভাবেই বেড়ে উঠি, পাপের বহরে ডুবি;
হাত পেতে জড়ো করি বেদনামদির এক কালোপাহাড়।
অসংখ্য করাঘাতে যে কপাট খুলে যায়, আমি তার
অন্ধকার ঘ্রাণ; ক্রমশঃ ছিঁড়ে ফেলি আহত চলাচল,
যেখানেই হাত রাখি, বেজে ওঠে করুণার সুর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



