তল্লাসি মন ওড়ে তৃষ্ণায়;
সরিষাবনের হলুদস্নেহের সর ভাসে।
মৃণালে আগলে রাখা দু'মুঠো স্মৃতি আর তার
আদলে জেগে থাকা রাত কেবলই নির্ঘুম দু'চোখে
স্বপ্নের ক্রুসকাঁটায় বুনে যায় অনন্ত মলিন চাদর।
পথ-ঘাট-নদী পারাপার; ভ্রমণপিপাসু পথিক
আহ্লাদে হেঁটে গেছে, মুখে গেঁথে বুনোহাসির রেখায়।
জোছনারা রাতেরা শুনেছে তার নিরব যাপিতগান
কতবার গেয়ে ওঠে আর একান্ত বেদনারা ক্ষীর হয়ে
ভেসেছে বহুকাল একা। ঘরময় একেলামৌসুমে আসে
নেই-খোঁজ পাখি; ডানায় পুরানোক্ষতের চিহ্ন-ছবি।
যে পড়ে,
সে পাবে দুঃখজলের নদী;
দুঃস্থরা বেদনা ভুলে বাঁচতে শিখে আগে।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



