somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাসিক নির্বাচনে অবশেষে নির্বাচন কমিশনের নাটক শুরু........................

২৮ শে অক্টোবর, ২০১১ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের নির্বাচনী আইন শৃংখলা নিয়ন্ত্রনে ও সুষ্ঠু নির্বাচন স্বার্থে নির্বাচন কমিশন সেনা মোতায়ন করবে যে সিদ্ধান্ত ছিল তা অবশেষে নাটকীয় মোড় নিয়েছে। এদিকে নির্বাচনে সেনা মোতায়েন না হওয়ায় শহরে বিক্ষোভ করেছে মেয়র প্রার্থীর সমর্থকরা। বিএনপি পরিস্থিতি অনুযায়ী সিদ্বান্ত নিবে বলে জানিয়ে এবং সাবেক মেয়র ডঃ সেলিনা হায়াৎ আইভী অপর মেয়র প্রাথী আওয়ামী সমর্থক শামীম ওসমানের বিজয় নিশ্চিত করার স্বার্থেই এ সিদ্বান্ত নির্বাচন কমিশন বলে অভিযোগ করেছেন। নারায়নগঞ্জের শুরু হয়েছে নতুন নাটকীয় পরিস্থিতির।


নির্বাচনের ঠিক ২ দিন পূর্বে নির্বাচন কমিশনের এই রহস্যময় ও নাটকীয়পূর্ণ সিদ্ধান্তে ভোটারদের মনে বিদ্যমান মেয়র নির্বাচন নিয়ে ভোট কারচুপি কিংবা নিরপেক্ষ নির্বাচন হবে না এমন জল্পনা-কল্পনা ও সন্দেহ আরো প্রকট আকার ধারণ করেছে।

নাসিক নির্বাচনকে ঘিরে নাটকীয় মোড় এখন আলোচনার মূল বিষয়ে পরিণত হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জ বাসীর শংঙ্কা আপাতত সুস্পষ্ট।

অপর দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী চেয়েও না পাওয়ায় প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশনের কর্তৃত্ব। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা জানান, নির্বাচনে সেনা সদস্য পাচ্ছে না ইসি। সৈন্য চেয়ে গত ১৬ অক্টোবর সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি পাঠানোর কথা জানিয়ে সেনা মোতায়েন না হওয়ার জন্য কার্যত সরকারকেই দায়ী করেন সিইসি। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা দেওয়ার কথা সরকারি দলের নেতারা বলে আসছেন। কিন্তু নারায়ণগঞ্জে সেনা পেতে ব্যর্থতা তাদের সে বক্তব্যকেও প্রশ্নবিদ্ধ করলো। নারায়ণগঞ্জবাসীকে আশ্বস্ত করে সিইসি বলেন, "আমি আশ্বস্ত করতে চাই, পরিবেশ সুষ্ঠু আছে, কোনো সমস্যা নেই। কোনো ভোট কেন্দ্রে কোনো ধরনের গোলযোগ দেখা দিলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবো। প্রয়োজনে ভোট বন্ধ করে দেবো।"

এ রকম নাটকীয় পরিস্থিতিতে ভোটারদের মনে আতংকের সৃষ্টির হওয়ার যথেষ্ট কারণ আছে বলে মনে করেছেন নারায়ণগঞ্জবাসী। নির্বাচন আয়োজনে কমিশন স্বাধীন ভাবে যে কাজ পরিচালনা করেছে না কিংবা কমিশন স্বাধীন নয় বলেই সেনা সদস্য পাচ্ছে এমনটাই ভাবছে সাধারণ ভোটারা।

বিএনপি দলীয় প্রাথী তৈমুর আলম খন্দকার প্রতিক্রিয়ায় বলেন-"নির্বাচন কমিশন কথা দিয়েও কথা রাখেনি। তারা এখন সরকারের নীল নকশা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে।" সেনা মোতায়েন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীও। তবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।




৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×