somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক ব্যাবহারকারীরা সাবধান!

১৯ শে মার্চ, ২০১০ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকে দিন দিন বাড়ছে স্প্যাম মেইলের সংখ্যা। স্প্যামিংয়ের পাশাপাশি আশংকাজনকহারে বাড়ছে ফেসবৃক হ্যাকিং প্রবনতা। ব্যাবহারকারীদের পাসওয়ার্ড চুরি এখন হ্যাকারদের মূল লক্ষ্যে পিরণত হয়েছে বলে সতর্ক করেছে অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফি। পাসওয়ার্ড চুরি করতে একদল হ্যাকার ফেইসবুক ব্যবহারকারীদের কাছে ই-মেইলের মাধ্যমে ক্ষতিকর অ্যাপ্লিকেশন পাঠাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ম্যাকাফির এক মুখপাত্র জানান, 'ফেইসবুকের ৩৫ কোটি ব্যবহারকারীকে লক্ষ্য করেই হ্যাকাররা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। ব্যবহারকারীরা সতর্ক না হলে যেকোনো মুহূর্তে হারাতে পারেন গুরুত্বপূর্ণ তথ্য।'
বুধবার ম্যাকাফির এক বিবৃতিতে ফেইসবুক ব্যবহারকারীদের সতর্ক করে বলা হয়েছে, ফেইসবুক ব্যবহারকারীদের কাছে 'ফেইসবুক পাসওয়ার্ড রিসেট কনফার্মেশন : কাস্টমার হেল্প' শিরোনামে একটি মেইল পাঠাচ্ছে হ্যাকাররা। মেইলের সঙ্গে কিছু লিংক এবং অ্যাটাচমেন্ট ফাইলও থাকছে। লিংকে ক্লিক করার মাধ্যমে পাসওয়ার্ড সংক্রান্ত সমস্যা সমাধান করার কথা বলা হচ্ছে মেইলে। সেই সঙ্গে অ্যাটাচমেন্ট ফাইলটিও দেখতে বলা হচ্ছে। যে সব ব্যবহারকারী এ ধরনের মেইলে পাঠানো লিংক বা অ্যাটাচমেন্টে ক্লিক করবে তাদের কম্পিউটারের নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারদের হাতে। তখন কম্পিউটারে সব তথ্যের ইচ্ছামতো ব্যবহার করতে পারবে হ্যাকাররা। আর একই সঙ্গে ফেইসবুকের পাসওয়ার্ডও পেয়ে যাবে তারা। যাদের ফেইসবুক অ্যাকাউন্টের সঙ্গে ক্রেডিট কাডের্র তথ্য যুক্ত করা আছে তাদের অর্থও হাতিয়ে নিতে পারবে হ্যাকাররা। মেইলের এ অ্যাটাচমেন্টটি মূলত এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম, যার মাধ্যমে অন্য ব্যবহারকারীর তথ্য চুরি করা যায়। তাই এ ধরনের কোনো মেইল পাওয়ার পর তা না খুলে বরং মুছে ফেলারই পরামর্শ দিয়েছেন ম্যাকাফির নিরাপত্তা বিশ্লেষকরা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×