গণিত কে আমরা অনেকেই ভয় পাই(আমি নিজেও)। আসলে একে ভয় পাওয়ার মত কিছুই নেই। অবসর সময়ে চলুন একটু মাথা খাটাই।
উল্লেখিত সমস্যা গুলো বেশ পুরাতন তাই অনেকেই এগুলো জেনে থাকতে পারেন আমি এই পোস্টে শুধু প্রশ্ন করব। পরের পোস্টেই পেয়ে যাবেন উওর গুলো। মতামত জানান মন্তব্যে।
১.রাজা ও যাদুকর:
এক রাজা জাদুকরের যাদু মুগ্ধ হয়ে তাকে রাজ দরবারে এসে যাদু দেখানো আমন্ত্রন জানালেন। যথা সময়ে জাদুকর রাজদরবারে যাদু দেখিয়ে সবাইকে মুগ্ধ করলেন। এবার রাজা জাদুকরকে উপহার দিতে চাইলেন।
“কি উপহার চাও তুমি জাদুকর?” রাজা জানতে চাইলেন
“আমি আপনার সাথে একটি চুক্তি করেতে চাই যাতে আমি আমার জাদু যেখানে ইচ্ছা দেখাতে পারি।“জাদুকরের জবাব।
“বল কি চুক্তি?” রাজার প্রশ্ন।
জাদুকর বলল “রাজামশাই আমি আপনাকে প্রতিদিন একলক্ষ টাকা দেব বিনিময়ে আপনি আমাকে প্রতিদিন কিছু পরিমাণ পয়সা দেবেন। পয়সার পরিমান হবে এরকম আপনি প্রথম দিন আমাকে যে পয়সা দেবেন দ্বিতীয় দিন দিবেন তার দ্বিগুন। অর্থ্যাত আজ যদি ১ পয়সা দেন পরের দিন দিবেন ২ পয়সা তারপরের দিন তার দ্বিগুন ৪ পয়সা। এভাবে টাকা দিতে থাকবেন আমি যতদিন এই দেশে থাকব। আর আমি আপনাকে প্রতিদিন একলক্ষ টাকা দিতে থাকব। আপনি রাজি থাকলে বলেন।“
রাজা বেশ অবাক হলেন। লোকটি কি পাগল হল নাকি। কি বলে এইসব। সভাসদের রীতিমত হাসাহাসি শুরু করলেন।
রাজাও হাসি মুখে বললেন “তুমি নিজের ক্ষতি কেন ডেকে আনছ। এত টাকা তুমি দিবে কি ভাবে? এটা তো অসম বিনিময়।”
জাদুকরের হাসি হাসি জবাব “না আমি এতটু্কুই চাই।”
রাজা বললেন “ঠিক আছে তাই হবে।“
কিছুদিন পরই রাজা বুঝতে পারলেন চুক্তি তার জন্যই অসম হয়েছে।
প্রশ্ন হল কিভাবে এবং কবে থেকে জাদুকর বিনিময় লাভ জনক হতে থাকবে।
২. অতিথি আপ্যায়ন:
দুজন পথিক তাদের সঙ্গে আনীত খাবার আহার করতে বসেছে। এরই মাঝে এক আগুন্তুক ও সেখানে এসে উপস্থিত হলেন। পথিকদ্বয় তাকে আহারে অংশগ্রহনের জন্য আবেদন জানালেন। তিনি তা গ্রহন করলেন এবং আহারে বসলেন। প্রথম পথিক তার খাবারের থলি থেকে তিনটি রুটি এবং দ্বিতীয় পথিক চারটি রুটি বের করলেন। সাতটি রুটি তারা সমান সমান ভাগে ভাগ করে খেলেন।
আহার শেষে আগুন্তক তাদের সাতটি মুদ্রা দিয়ে বলে গেলেন তারা যেন ন্যায্যাভাবে মুদ্রা ভাগ করে নেয়।
ন্যায্যা ভাগ কি হবে? পথিকদের কে কত পাবে?
৩. বুদ্ধিমান গ্র্যজুয়েট
বিশ্ববিদ্যালয় থেকে সদ্য ডিগ্রি প্রাপ্ত এক যুবক একই সময়ে দুটি বিদেশী কোম্পনিতে বাৎসরিক ৫০০০ ডলারের চাকুরীর অফার পেল। কোনটি গ্রহন করবে তা স্থির করতে না পেরে সে উভয় কোম্পনির নিকট জানতে চাইল তারা আগামি পাচঁ বৎসরের কোন কোম্পানি কত বেতন-বৃদ্ধি দেবে।
প্রথম কোম্পানি বলল তারা আগামি পাচঁ বৎসরে প্রতি ৬ মাস অন্তর ৩০০ ডলার বেতন বৃদ্ধি করবে। অপরদিকে দ্বিতীয় কোম্পানি বলল তা ৫ বৎসরে বার্ষিক ১২০০ ডলার বেতন বৃদ্ধি করবে।
যুবক কিন্তু প্রথম কোম্পানি তে চাকুরির প্রস্তাব গ্রহন করে ছিল।
সে কি সঠিক সিদ্ধান্ত গ্রহন করে ছিল?
উওর জানবেন ১ ঘন্টা পর। সেই পর্যন্ত অপেক্ষা করুন।
এবার দেখুন উওর:View this link
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


