কিছুক্ষন আগে এই পোষ্টটি দিয়ে ছিলাম
এবার দেখুন উওর গুলো, লজিক যা বলে তাই দিলাম।(মাইর দিয়েন না আবার
উওর:
১. আমরা জানি ১+২+২^২ +২^৩ +...+.২^n-১ =2^n -১ . কাজেই জাদুকর ২৮ দিনের রাজাকে দিয়েছে ২৮ লক্ষ টাকা, বিনিময়ে সে পেয়েছে ২^২৮-১পয়সা=২৬৮৪৩৫৪৫৫ পয়সা টাকায় তা হল: ২৬৮৪৩৫৪.৫৫ টাকা।
কিন্তু পরের দিন সে দেবে ১ লক্ষ টাকা এবং পাবে ২৬ লক্ষ টাকার উপরে। এর পর থেকে এই বিনিময় জাদুকরের পক্ষে লাভ জনক হতে থাকে বে। হয়ত তো সে শেষ পযন্ত পুরো রাজ্যটাই নিয়ে নেবে।
২. প্রত্যেকেই ৭/৩=*২(১/৩) রুটি আহার করেছিল। অতএব প্রথম পথিক ৩-২(১/৩)=২/৩ রুটি এব দ্বিতীয় পথিক ৪-২(১/৩)=৫/৩ রুটি আগুন্তুককে খেতে দিয়েছিল। কাজেই আগুন্তুক প্রদও ৭ টাকা প্রথম ও দ্বিতীয় পথিকের মধ্যে প্রদও রুটি অনুপাতেই ভাগ হওয়া যুক্তিযুক্ত। তাই প্রথম পথিক পাবে ২ টাকা দ্বিতীয় পথিক পাবে ৫ টাকা।(* পড়ুর এভাবে: ২ সমস্ত ৩ ভাগের ১)
৩. প্রতি বৎসর যুবক কোম্পানি দুটি থেকে যে আয় করতে পারে তা নিচে দেওয়া হল(ডলার হিসেবে)
বৎসর ১ম কোম্পানি ২য় কোম্পানি
১ম ২৫০০+২৮০০=৫৩০০ ৫০০০
২য় ৩১০০+৩৪০০=৬৫০০ ৬২০০
৩য় ৩৭০০+৪০০০=৭৭০০ ৭৪০০
৪র্থ ৪৩০০+৪৬০০=৮৯০০ ৮৬০০
৫ম ৪৯০০+৫২০০=১০১০০ ৯৮০০
অতএব বলা যায় প্রথম কোম্পানির শর্তাবলী লাভজনক।
কি মিলল???
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


