আজকাল দেখি অনেকেই গান পোষ্ট দেয়।তাই আমিও দিলাম।গানটা স্বপ্নচুড়া-১ এ্যালবামের অর্থহীনের গান।এ্যালবামটা রিলিজ হইছে ২০০৫ সালে।জিসিরিজ না লেজারভিশন থেকে ঠিক মনে নাই।গানটা আমি ভালোই গাই।বন্ধুদের আড্ডায় গানটা গেয়ে ভালোই প্রশংসিত হইছি।
বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
হাটছি আমি মেঠো পথে
মনের ক্যানভাসে ভাসছি তোমার ছবি
বহুদিন তোমায় দেখিনা যে
তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায়
পুরোনো গানটার সুর আজ মোরে কাদায়
তুমিতো দিয়েছিলে মোরে কৃষ্নচূড়া ফুল
আমিতো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমিতো দিয়েছিলে মোরে কৃষ্নচূড়া ফুল
চলে গেছো কোথায় আমায় ফেলে বহুদূর।।
সাদাকালো এই জীবনের মাঝে
রঙ্গীন ছিলে তুমি শুধু
তোমায় নিয়ে লেখা কত কবিতার দিয়েছি কত সুর
আজ আমার হাতের মুঠোয় নেই তোমার হাত
ভোরের আলো ঊঠবে কখন ভেবেছি কত রাত
তুমিতো দিয়েছিলে মোরে কৃষ্নচূড়া ফুল
আমিতো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমিতো দিয়েছিলে মোরে কৃষ্নচূড়া ফুল
চলে গেছো কোথায় আমায় ফেলে বহুদূর।।
যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে দেখি নেই তুমি যে পাশে
ভেবেছিলাম তুমি থাকবে দাড়িয়ে কৃষ্নচূড়া ফুল হাতে
তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে এপিটাফের লেখাগুলো পড়ি ঝাপসা এপিটাফের লেখাগুলো পড়ি ঝাপসা চোখে
আমিতো বসেছিলাম নিয়ে কৃষ্নচুড়া ফুল
তুমিতো গেয়েছিলে সেই গানের সুর
তবে কেন চলে গেলাম তোমায় ফেলে বহুদূর।।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



