somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"একটি দিন হোক শুধুমাত্র পথশিশুদের জন্য" - পথশিশুদের জন্য অন্যরকম আম উৎসব ।

১৮ ই মে, ২০১১ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত বছরের মত এবারও ফেসবুক গ্রুপ আমরা খাটি গরীব ঢাকা ও চিটাগাং এর পথ শিশুদের জন্য ব্যাতিক্রমি আম উৎসব আয়োজন করেছে। এইদিন ঢাকা ও চিটাগাং এর বিভিন্ন স্থানে পথশিশুদের জন্য আম বিতরন করবে এই গ্রুপের সদেস্যরা।

শুরুটা হয়েছিল রাকিব কিশোর ও রোহিত হাসান কিসলু নামের ২জন ছেলের মজা করার মধ্য দিয়ে। তারা একদিন মজা করে গ্রুপ খোলে "আমরা খাটি গরীব"। কিছুদিন পর তারা অনুধাবন করে আমরা কি শুধুমাত্র মজাই করব? তাই তারা সিদ্ধান্ত নেয় গরীবদের জন্য কিছু করার। ততদিনে গ্রুপে জড়ো হয়েছে রস+আলোর আইডিয়া বাজ ও কার্টুনিস্ট এর এক ঝাল দল। এদের মধ্য আছে মহিতুল আলম পাভেল, আদনান মুকিত দীপ্র, জুনায়েদ আজীম চৌধুরী, আলিম আল রাজী সহ আরো অনেকে সাথে উদ্দ্যোমি কিছু ছেলে মেয়ে। গত বছর জানুয়ারীতে গ্রামে গরীবদের জন্য শীতবস্ত্র দিয়ে শুরু হয় এই গ্রুপের কার্যক্রম। এরপর গত বছর ২৬ জুন ঢাকায় প্রথমবারে মত আয়োজন করা হয় পথ শিশুদের জন্য আম উৎসব। অপরাজেয় বাংলা এর অধীনে থাকা ৬টি স্ট্রীট স্কুল , বুদ্ধিজীবী মাজার ও মিরপুর বেরীবাধ এলাকায় আম বিতরন করা হয়েছিল। এ বছর জানুয়ারীতে লালমনিরহাটে ৩টি গ্রামের শীত দূর করে এসেছে এই গ্রুপ্রের সদেস্যরা। গত বছর সাফল্যর ধারাবাহিকতায় এবারও পথশিশুদের জন্য আম খাওয়ানোর আয়োজন করা হয়েছে। এই আম খাওয়ানোর জন্য যাবতীয় খরচ এই গ্রুপের সদেস্যরা বহন করে থাকে। আপনি যদি এই উৎসবের অংশ হতে চান তাহলে এই গ্রুপে জয়েন করে সাহায্য পাঠাতে পারেন।


লক্ষ কোটি টাকার বিনিময়ে কি এই হাসি কিনতে পারবেন?

প্রকৃত অর্থে আমরা সবাই গরীব। আমরা পৃথিবীতে এসেছি সম্পদহীন হয়ে , পৃথিবী ছেড়ে চলেও যাবার সময় কোন সম্পদ নিয়ে যাবো না। আসুন নিজেদের কথা ভেবেও কিছু করি পথশিশুদের জন্য।

সাহায্য পাঠাতে পারেন ২৩ জুনের মধ্য:
A/C Name: Rohit Hasan Kislu
A/C Number : 110.101.97783
Dutch-Bangla BanK Ltd

যদি আপনার/আপনাদের সাহায্যর পরিমান বেশি হয় তাহলে আপনি নিজেই আম কিনে আপনার এলাকার পথশিশুদের নিয়ে উৎসব করতে পারেন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাকে সহযোগীতা করব।

গ্রুপের ফেসবুক লিংক: Amra Khati Gorib...

ফেসবুক পেইজ:Amra Khati Gorib.

ইভেন্ট পেইজ: Potho Shishuder Jonno AAM UTSHOB 2011

গত বছরের আম উৎসব নিয়ে পড়তে চাইলেঃ

ফেসবুক গ্রুপ আমরা খাটি গরীব এর উদ্যোগে পথ শিশুদের জন্য আম উৎসব :)

আম আঁটির ভেঁপু(বিভুতিভূষণেরটা না)

অন্য রকম আম উৎসব- প্রথম আলো।


এভাবে মজা করে আম খেয়েছেন কখনও ?


গরিব মানুষের চাহিদা কম। তাদের হাজার হাজার টাকার দরকার নেই। আপানার একদিনের মোবাইল খরচ কিংবা এক বেলার খাবার খরচের সমপরিমাণ টাকা দান করে দিন আমরা খাটি গরিবের তহবিলে। :)


যে কোন দরকারে যোগাযোগ করুন:
01190137283 (রাকিব কিশোর)



ধন্যবাদ :)
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১১ রাত ১:৫১
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×