শিউলী কুড়ায়ে দিচ্ছি বুড়ির কোলে
আনন্দে বুড়ির নেচে ডানে বায়ে দোলে
শিউলীর চেয়েও মধুর বুড়ির হাসি
বুড়িকে আমি সবচেয়ে ভালোবাসি
সকালের রোদে উঠানে বিচানা পাতি
বুড়ির পাশে ছড়া আর গানে মাতি
গান শুনে বুড়ি প্রাণখোলা হাসি হাসে
আমাকে বুড়ি সবচেয়ে ভালোবাসে
নরম রোদের গামলা ভরা পানি
বুড়ির জন্য প্রতিদিন আমি আনি
পানিতে বুড়ি নেচে নেচে স্নান করে
বুড়িকে আমার সবচেয়ে মনে পড়ে
বুড়ির গায়ে সরিষার তেল মাখি
সারাবেলা তাকে বুককোলে তুলে রাখি
বুড়ি আমার নাক কান চুল টানে
বুড়ি আছে আমার মনে প্রাণে
হেলে দুলে বুড়ি একপা দুপা হাটে
দুচোখে তার হাজার স্বপ্ন কাটে
একটু হেঁটেই হেসে আত্মহারা
মানিক ঝরা হাসিও প্রাণকাড়া
বুড়ি আমার পিঠের পরে চড়ে
দুই হাতে সে দুইকান চেপে ধরে
ভয় পেলে জড়িয়ে ধরে গলা
কাঁধে বসিয়ে ঘোড়া ঘোড়া খেলা
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




