somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্প্রতি পড়া দুটি বইয়ের রিভিউ- ০৪

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের বই রিভিউ পোস্টগুলো-
বই রিভিউ – চেতন ভগতের ‘হাফ গার্লফ্রেন্ড’ এবং ‘রেভুলেশন ২০২০’
সম্প্রতি পড়া দুটি বইয়ের রিভিউ
সম্প্রতি পড়া দুটি বইয়ের রিভিউ – ০২
সম্প্রতি পড়া দুটি বইয়ের রিভিউ – ০৩

১) লিটিল উইমেন-



আঠারো দশকের জনপ্রিয় ঔপন্যাসিক লুইসা মে অ্যালকটের অন্যতম জনপ্রিয় উপন্যাস ‘লিটিল উইমেন’। উপন্যাসটি বই আকারে প্রথম প্রকাশিত হয় ১৮৬৮ সালে।

গল্পের সময়কাল ১৮৬১ থেকে ১৮৬৫ সালের মধ্যে যখন আমেরিকায় সিভিল যুদ্ধ চলছিল। তবে মূলত এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক বছরের কাহিনী নিয়েই উপন্যাসের গল্প এগিয়েছে। মিস্টার মার্চ যিনি পেশায় একজন আর্মি ডাক্তার। সিভিল যুদ্ধের সময়ে কাজের দায়িত্ব পালনে ঠিক বড়দিনের আগেই শহর ছেড়ে কর্মস্থলে যেতে হয় তাকে। অর্থের টানাটানিতে মিস্টার মার্চের মেয়েদেরকে কাজে যেতে হয়। বড় মেয়ে মেগ চারটি শিশুকে পড়িয়ে আয় করে। বৃদ্ধা বড়লোক ফুফুর দেখাশোনা করে সামান্য কিছু আয় করে মেঝো মেয়ে জো। সেঝো মেয়ে বেথ ঘরের কাজে সাহায্য করে। আর পরিবারের ছোট্ট সদস্য অ্যামি স্কুলে পড়ে। পরিবারের অর্থনৈতিক টানাপোড়েন থাকা সত্ত্বেও মার্চ পরিবারের সদস্যরা মানুষকে সাহায্য করতে ভোলে না।

উপন্যাসের মাঝে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছোট ছোট বিষয়গুলো খুব সুচারু ভাবে তুলে ধরা হয়েছে। সেই সাথে লেখক দেখিয়েছেন খুব সামান্য জিনিসের মাঝেও কিভাবে নির্মল আনন্দ খুঁজে পেতে হয়।

অসাধারন এই উপন্যাসটি থেকে একাধিক বার চলচ্চিত্র, টিভি সিরিজ এবং মঞ্চ নাটক নির্মাণ করা হয়েছে। তবে সব কিছুকে ছাপিয়ে বইয়ের আবেদন কমেনি এতটুকু।

২) জেন আয়ার –



আঠারো দশকের আরেক জনপ্রিয় ঔপন্যাসিক শার্লট ব্রণটি। তার লেখা ‘জেন আয়ার’ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৪৭ সালে।

উপন্যাসের কাহিনী আবর্তিত হয় দশ বছর বয়সী জেন আয়ারকে ঘিরে। খুব ছোটবেলায় টাইফয়েডে বাবা মাকে হারানোর পর মামা জেনের দেখাশোনার দায়িত্ব নেয়। কিন্তু মামা মারা যাবার পর ছোট্ট জেনের জীবনে আঁধার নেমে আসে। মামী আর মামাতো ভাই বোনের অত্যাচারে জেনের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। এক সময় জেনের মামী তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়। এরপর আর খোঁজ খবর রাখেনা তার কেউ। অনেক চড়াই উৎরাই পেরিয়ে জেন স্কুলের গণ্ডি পেরোয়। বোর্ডিং স্কুলে শিক্ষকতাও করে দুই বছর। কিন্তু জীবনকে অন্যভাবে উপভোগ করতে চায় জেন। তাই দূরে এক বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেয় জেন। পালিত সেই বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিতে গিয়েই তার বাবার প্রেমে পড়ে যায় জেন। ঘটনা মোড় নেয় আরেকদিকে।

এক মেয়ের জীবনের চড়াই উৎরাই এবং সংগ্রাম খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। উপন্যাসের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পরবর্তীতে ২০১১ সালে চলচ্চিত্র নির্মাণ করা হয়।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরো বিশ্বকাপ জুড়েই আলোচনার কেন্দ্রে ছিল তৌহিদী জনতা।

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪


ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে সারা বিশ্ব যখন মেতে ওঠে, তখন আমাদের দেশের একদল মানুষের অতি-উৎসাহ এবং অনভিপ্রেত কর্মকাণ্ড সমাজের একটা বড় অংশকে বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ফাইনাল ম্যাচের রাতেও... ...বাকিটুকু পড়ুন

অবশেষে শেষ হলো! কিন্তু তিনি ফিরবেন কবে?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ২০ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৫

আমি সর্ব প্রথম আগ্রহ নিয়ে ফুটবল ওয়ার্ল্ডকাপ দেখেছিলাম ১৯৯৮ তে। তখন আমি ক্লাস ৮এর ছাত্র।



আমার বড় ভাইয়ের তখন ফ্রান্সে যাবার কথা আমার আম্মার এক আত্মীয়ার বরের ব্যবসা ছিলো ফ্রান্সে।... ...বাকিটুকু পড়ুন

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

×