আমার প্রিয় পোস্ট

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

বছরের সেরা প্রেস রিলিজ/:)

১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

শেয়ারঃ
0 22 0








চাঁদের মাঝে সূফী সম্রাট হযরত দেওয়ারবাগী (মাঃ আঃ) হুজুর কেবলার জীবন্ত প্রতিচ্ছবি

চাঁদের মাঝে সূফী সম্রাট হযরত দেওয়ারবাগী (মাঃ আঃ) হুজুর কেবলার জীবন্ত প্রতিচ্ছবি দেখে রাজধানী ঢাকাসহ সারাদেশে কোটি কোটি মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে চাঁদের এ দৃশ্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও দেখা যায়।
খবরে প্রকাশ, শনিবার সূর্যাস্তের পর পূর্বাকাশে চাঁদ পরিপূর্ণভাবে দৃশ্যমান হলে ঢাকার সবুজবাগ-খিলগাও থানা এলাকার কয়েকজন চাঁদের মাঝে সূফী সম্রাট হযরত দেওয়ারবাগী (মাঃ আঃ) হুজুর কেবলার জীবন্ত প্রতিচ্ছবি দেখতে পান। তারা এহেন আশ্চর্যজনক ঘটনা দেখে চীৎকার করে উঠলে বিষয়টি আশপাশের লোকদেরও দৃষ্টিগোচর হয়। সংবাদটি মোবাইল ফোনের মাধ্যমে অতি দ্রুত ঢাকা মহানগরীতে ছড়িয়ে পড়ে। পরে দেশের বিভিন্ন জেলা থেকেও অনুরূপ সংবাদ আসতে থাকে। ক্রমে ক্রমে সংবাদটি সারাদেশে ছড়িয়ে পড়ে। চাঁদের মাঝে হযরত দেওয়ারবাগী (মাঃ আঃ) হুজুর কেবলার ছবি দেখার ঘটনায় সবাই হতবাক হয়ে যান। কোন কোন এলাকায় চাঁদের এ বিস্ময়কর ঘটনা দেখে মসজিদে মসজিদে মাইকিং করে বিষয়টি জনগনকে অবহিত করা হয়। আপামর মানুষ এ ঘটনা দেখে অনেক স্থানে আনন্দ মিছিল বের করে। কোথাও কোথাও মিলাদ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। উৎসুক মানুষেরা সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়ার অফিসে টেলিফোন করে এ ঘটনার কারণ জানতে চান।
রাত গভীর হওয়ার সাথে সাথে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, সৌদী আরব, কুয়েত, ওমান, আবুধাবি, দুবাই, সারজাহ, সাইপ্রাস, যুক্তরাজ্য, সুইডেন, স্পেন, ফ্রান্স, ইতালিসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চাঁদের ঐ দৃশ্য দেখার সংবাদ পাওয়া যায়। আজ রোববার (বাংলাদেশ সময় সকাল ১০টায়) আমেরিকার সময় রাত ৯টায় সে দেশের আকাশের চাঁদের অনুরূপ দৃশ্য দেখার সংবাদ পাওয়া যায়।


সংবাদ প্রেরক
এম এ করিম


(পত্রিকা অফিসে প্রতিদিন শত শত প্রেস রিলিজ আসে। সামান্যই ছাপা হয়, বেশিরভাগ চলে যায় ঝুড়িতে। তবে এই প্রেস রিলিজটা ব্লগে দেওয়ার লোভ সামলানো গেলো না)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আজব ;
প্রকাশ করা হয়েছে: গালগল্প  বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
হাসিব মাহমুদ বলেছেন: বস একটা রিকুয়েস্ট । স্ক্যান কৈরা তুইলা দেন ।
১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: স্ক্যান করছি, কিন্তু সাইজ এতো বড় যে পুরাটা আসতাছে না। আর কি বুদ্ধি আছে?

২. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০২
প্রবাস কন্ঠ বলেছেন: ঐ সময়কার চাঁদের ফটোটা দেখতে চাই :)
৩. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
আরণ্যক যাযাবর বলেছেন: বস, আমিও দেখসি। :) বিশ্বাস হইতেসে না?
১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২২

লেখক বলেছেন: কোনো কিছুই আর অবিশ্বাস করি না। হইতে পারে।

৪. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
পথিক!!!!!!! বলেছেন: উহরে দেওয়ানবাগী......এগুর কিৎচা কাইনী .....আমিও কতক জানি....
ইসকুল লাইফে কয়েকবার মিলাদে দাওয়াত পাইচিলাম.....বন্দুগো আডডপার বালো খোরাগ ছিলৈ ঐ খানে
৫. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
হাসিব মাহমুদ বলেছেন: ফ্লিকারে আপলোড করতে পারেন । না পারলে

haseeb.mahmud at gmail এ মেইল করে দেন । আমি আপলোড করে লিংক দিতেছি ।
১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: মেইলে এটাচ করছি। তারপরেও পুরো প্রেস রিলিজটা এখানে কেটে কেটে দিয়া দিলাম।

১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: মেইল চেক করেন। পাইছেন?

৬. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১০
কন্টক বলেছেন:
চানদের ফটো দেখতাম ছাই
৭. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
অরণ্যচারী বলেছেন: ফাইলের সাইজ ছোট করার জন্য quick photo resizer ইউজ করে দেখতে পারেন।
৮. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
স্বপ্নকর বলেছেন: ACDsee বা অন্য কোন ফটো এডিটিং সফটওয়্যার দিয়া ফটো রিসাইজ কইরা ব্লগে দেন। এই জিনিস না দেখলে আমার রাইতে ঘুম হইব না। পিলিজ

নাইলে tahin.36@gmail-এ একখান মেইল করেন
৯. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
বিষাক্ত মানুষ বলেছেন: হ .. এইটা পোল্যান্ড থিকাও দেখা গেছে ।

আমি দেওয়ান বাগির পোল্যান্ড শাখার নায়েবে আমির হইতে চাই । মাসুম ভাই একটু তদবির কইরা দেন ।
১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: আমি নিজেই তদবিরের লোক খুজতাছি।

১০. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
মাহবুব সুমন বলেছেন: (মাঃ আঃ) বস্তূটা কি ?

চান্দে ছবিও দেখনব যায় !! খাইছে ?
১১. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
ড্রিমক্যাচার বলেছেন: চাঁদের মাঝে সূফী সম্রাট হযরত দেওয়ারবাগী (মাঃ আঃ) হুজুর কেবলার জীবন্ত প্রতিচ্ছবির এই ঘটনা যারা বিসসাস কর্বেনা, হাসাহাসি কর্বে তারা মুরতাদ কাফের হয়া যাবে, তাদের স্ত্রি তালাক অটোমেটিক হয়া যাবে, অতোএব সাবদান
১৩ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: আমার কি হইবো তাইলে

১৩. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: হাসিব ভাই তাড়াতাড়ি করেন ।
১৪. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
মাহবুব সুমন বলেছেন: অস্ট্রেলিয়াতেও দেখা গেছে ;)
টিভিতে এক্সুসিভ হিসাবে প্রচার করতাছে................. জটিলস
১৫. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
বিষাক্ত মানুষ বলেছেন: মাহবুব সুমন বলেছেন: (মাঃ আঃ) বস্তূটা কি ? /:)
১৬. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
বিষাক্ত মানুষ বলেছেন: সুমন চাচা মাঃ আঃ বুঝে না এজন্য চাচাকে মুরতাদ ঘোষনা করা হৈলো
১৩ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: করা হোউক।

১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: হাহাহহাহাহাহাহা। এইডা ভাল হইছে।

১৮. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
মেহেরুল হাসান সুজন বলেছেন: উৎসুক মানুষেরা সংবাদপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়ার অফিসে টেলিফোন করে এ ঘটনার কারণ জানতে চান।

আমি জানতে চাই, প্রথম আলো অফিসে ফোনটা কে করেছিলো এবং কখন?
হা!, হা!, হা!।
১৯. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
এস্কিমো বলেছেন: টরন্টোতেও দেখা গেছে :)
২০. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
ওয়ার হিরো বলেছেন: হাহাহাহহা, হাসতেই আছি........
২২. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১২
আবুল বাহার বলেছেন: আফসুস !! কুতি কুতি মাইনসে দেকলু চানটা আমি দেকবার পার্লামনা :(:(

আমারে কেউ এক্টা ফুন ও দিলুনা:):)
২৩. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১৫
ফালতু মিয়া বলেছেন: গানজার নৌকা পাহাড় বইয়া যায়!!!
২৪. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১৬
বিষাক্ত মানুষ বলেছেন: মাগার চান্দের ফটু নাই !!!!!
২৭. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:২৮
রিজভী বলেছেন: টেনশনের কিছু নাই....... ভন্ডামীর আরেক প্রকার এটি!

মজা পাইলাম ব্যাপক।

পেলাস।
২৮. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:২৯
জটিল বলেছেন: চান্দে ফটুক লইয়া দেওয়ানবাগী কান্দে
শালার একটা হুজুরের মোবাইল এ ক্যামেরা নাই , শালা ফকিন্নির পোলারা ফুন্দিয়া খবর দেয় এটা আরেকটারে দিজিটাল ক্যাম এর যুগে প্রেস রিলিজ দিয়া ভাবে জনগন্রে এবার বেশ ভালো গু খাওয়ান গেল =p~
২৯. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৩১
সাগর সরোয়ার বলেছেন: জার্মানিতে দেখা গেছে! আমার ঘর থেকে চাঁদ দেখা যায়। কালও দেখেছিলাম। এমনি এমনি তাকিয়ে ছিলাম। কিসের যেন একট ছবির মতো মনে হইলো। ঐটার লেজে নাকি বারো বছর ঘি মাখলেও সে লেজ সোজা হয় না!

বুজরকীর আর জায়গা পেলো না!
৩০. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৪
নিরক্ষর বলেছেন: ভন্ড দেওয়ানবাগীরে স্থায়ীভাবে চান্দে পাডাইয়া দেওয়া হোক ;)
৩১. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৬
সিটিজি৪বিডি বলেছেন: আমি আর কি লিখব। সবার মন্তব্য পড়েছি। আমি কি বিশ্বাস করছি? কত কিছুই না ঘটছে আমাদের দেশে?
৩২. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৫২
আলী বলেছেন: গান্জার নৌকা পাহাড় বইয়া যায়!!!
৩৩. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৮
বহুরূপী মহাজন বলেছেন: চান্দের গতরে হুজুরের কালার ফটো না ব্ল্যাক এন্ড হোয়াইট ফটো দেখা গেছে? বিষয়টা জানা দরকার।
৩৪. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৮
অ্যামাটার বলেছেন: কি আর বলব...এ'দের বিরুদ্ধে কিছু বলতেও ভয় লাগে...এই পীর-মাশায়েখ সম্প্রদায় হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু...পশ্চিমাদের কাছে ইসলামকে বিকৃত করে তুলে ধরার পেছনে এদের অবদানটা সবচেয়ে বেশী...
৩৫. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১০
অ্যামাটার বলেছেন: যা হোক, লোকালটককে অনেকদিন ব্লগে দেখি না, আপনি কি কিছু জানেন?
৩৬. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১১
গুপী গায়েন বলেছেন: ব্যপকস্। বেসম্ভব ব্যাপার।

"নিরক্ষর বলেছেন: ভন্ড দেওয়ানবাগীরে স্থায়ীভাবে চান্দে পাডাইয়া দেওয়া হোক"

অবশ্য বিবেচনীয় প্রস্তাব। ;)

" বহুরূপী মহাজন বলেছেন: চান্দের গতরে হুজুরের কালার ফটো না ব্ল্যাক এন্ড হোয়াইট ফটো দেখা গেছে? বিষয়টা জানা দরকার। "

আমিও জানতাম চাই।
৩৭. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

দেওয়ান বাগী মাঙ্গেটারে পিটায়া পিঠের ছাল উঠায়া দেওন উচিত ।



আর একটা কথা, এই এম. এর করিমের হস্ত লিখনতো এগজিবশনে তোলার মতো কিছু একটা হইছে , দয়া করিয়া কেহ ওইটুকু সোনা দিয়া বাঁধাইয়া রাখুন ।
৩৮. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২৩
ফারহান দাউদ বলেছেন: গানজা মনে হয় দেশে সস্তা হয়া গেসে।
৩৯. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৫
সুরভিছায়া বলেছেন: কথাটা মনে হয় খাটিঁ,আমি তো রাস্তার পাশের ড্রেনের পানিতে সেই জীবন্ত প্রতিচ্ছবির ভাসন্ত প্রতিচ্ছবি দেখলাম ,আকাশে তো খেয়াল করি নাই । পোষ্ট দেরীতে দেয়ায় মাইনাস........
৪০. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৭
মদন বলেছেন: এইডা জাতির সাথে ১৮+১৮=৩৬+ কৈতক হইছে :)
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৮

লেখক বলেছেন: হাহাহহাহা। জটিল তো

৪২. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৫
নুরুন্নবী হাছিব বলেছেন: আহারে...এমুন একটা দৃশ্য মিস কর্লাম...আপচুচ...:(
৪৪. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৭
লিপিকার বলেছেন: নাসা কি এই আনন্দঘন ঘটনা সম্পর্কে জানে?......:)
৪৫. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৯
নীল লাল সবুজ বলেছেন: দেওয়ান বাগী মাঙ্গেটারে পিটায়া পিঠের ছাল উঠায়া দেওন উচিত ।
৪৬. ১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৭
কৌশিক বলেছেন: সূফী সম্রাট হযরত দেওয়ারবাগী (মাঃ আঃ) - এই খানকির পুতের নাম তো কোথাও দেখলাম না, পুরোটাই টাইটেল! চুদির পুতের নামটাও কি চান্দে চইলা গেল!
৪৭. ১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩১
মুনীর উদ্দীন শামীম বলেছেন: যাক তা হলে চান্দে আমরাও গিয়েছি!!!
এটাকে বাংলাদেশের সফলতা হিসবে দেখার জন্য আরজ করি!!
নাসা এত টাকা খরচ করলো। আর কেবল আধ্যাত্বিক ক্ষমতা বলে? বেশ ইকনোমিক এপ্রোচ!!!!
৪৮. ১৩ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: @ মাসুম ভাই... প্রথম আলো থেকে এক্টা ফোন করে রঙিন এক্টা ফটুকের ব্যবস্থা করন যায়? দেওয়ানবাগ এর ফোন নম্বর Phone: 7100319, 7100185 Fax: 7100438

@ রাশু.. নাসা'তে এক্টা মিস্কল দেয়া দেখোতো তাগোর কাছে কোন ফটুক আছে কিনা?

বিভিন্ন দেশের ব্লগারগনের কাছে অনুরুদ:

"আজ রোববার (বাংলাদেশ সময় সকাল ১০টায়) আমেরিকার সময় রাত ৯টায় সে দেশের আকাশের চাঁদের অনুরূপ দৃশ্য দেখার সংবাদ পাওয়া যায়।" এইটাও কনফার্ম করেন।

সারা বিশ্বে ৭ দিনের ছুটি ঘোষনা করা হউক
৫১. ১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৯
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: হাহাহাহাহা
বিমা ছুটির কথা শুইন্না অনেক খুশি হৈল মনে লয় :)
আমিও ;)
৫২. ১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২১
অক্ষর বলেছেন: আমিও দেখছি, সিডনীতে আরো অনেকে দেখছে। মসজিদে তখন এই ঘটনা বলা হইছে। অন্যদেশের মানুষরাও দেখছে। কয়েকজন সাথে সাথে মুসলমান হইয়া গেছে। আমি কয়েকটা ছবি তুইলা রাখছি।

পার্থ থিকা আমার এক বন্ধুও নাকি দেখছে।এছাড়া অন্যান্য state থিকাও দেখা গেছে। সবাই লাইন ধইরা immigration office এর সামনে বইসা আছে নাকি বাংলাদেশে যাওয়ার জন্য।
৫৩. ১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৪
চাচামিঞা বলেছেন: উনি ঠিকি বলেছেন, আমিও দেখেছি অনেক টা একই রকমের - তয় তফাৎ হইলো - কেবলার জীবন্ত প্রতিচ্ছবি পাশে সকল ভন্ডদের লটকায় রাখা হইসে।
৫৪. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৮
হরিণ বলেছেন: হা হা হা হা (কী বলিব, ভাষা খুঁজে পাই না) তবে শিরোনামটি হওয়া উচিত ছিল বছরের সেরা প্রহসন!
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০২

লেখক বলেছেন: মন্তব্য কইরা মুরতাদ হইতে চাই না।

৫৫. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৫
হরিণ বলেছেন: হ ভাই সেইটাই ! সেইটাই তো !
৫৬. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৯
হাসিব মাহমুদ বলেছেন: বাংলার বানী নামটা অনেকদিন পর শুনলাম ।
মেইল পাইছেন ?
১৪ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫১

লেখক বলেছেন: মেইল পাইছি। হ, বার্তা যে পাঠাইছে সে সাংবাদিক ছিল এবং এক সময় বাম রাজনীতি করতো। বোঝেন অবস্থা।

৫৭. ১৪ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৫
মেসবাহ য়াযাদ বলেছেন:

আমি ক্যান দেখলাম না ? না জানাইবার কারণে আপনেরে মাইনাস
৫৮. ১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০২
কঁাকন বলেছেন: আমি কি হেরিনু !!!!!!!!!!!!!!!!
৫৯. ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
মুনতাসীর মারুফ বলেছেন: ahare. ki miss tai na korsi!! amio khilgaon thanar basinda, kintu ai oitihasik drisso sochokkhe dekhar anondo hoite bonchito hoilam........... Huzurre/ tahar barta sompadok re amar phn no dia rakha lagbe mone hoi, jate porer bar dekhle amake phn dei...
apni kmon asen?
৬০. ১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৪
অন্যমনস্ক শরৎ বলেছেন: এই মালে কমেন্ট করতে দেরী করলাম। লগআউট করতেই এইটার কথা মনে হইল। ব্যাপক হইছে বস। মূর্তি সরানির আবালেরা এগো দলেরই।
৬১. ৩০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
হোঁদল কুঁত কুঁত বলেছেন: চান্দে গাঞ্জা ক্ষ্যাত আছে নি?
৬২. ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:২৭
এ. এস. এম. রাহাত খান বলেছেন: হাহাহাহা আসেন আমরা ব্লগেও একটা মিলাদ দেই!!!!!
৬৩. ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:২৭
এ. এস. এম. রাহাত খান বলেছেন: হাহাহাহা আসেন আমরা ব্লগেও একটা মিলাদ দেই!!!!!
৬৪. ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৬
রায়হান(তন্ময়) বলেছেন: ওবামা আর জন ম্যাককেইন ও দেখছে। তারাও বাংলাদেশের ভিসার জন্য লাইন দিছে। তবে বাংলাদেশ এম্বিসি ভিসা দিতেছে না। কারন আমাদের ওরা ভিসা দেয় না। ওদিকে ম্যাককেইন ওবামা হুজুরের পদ চুম্বন করার তীব্র বাসনা নিয়া অপেক্ষা করতাছে।
৬৬. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৭
রাহা বলেছেন: ধূর এতো দেরীতে খবরটা পাইলাম... একটু ফোন কইর‌্যা তো জানাতে পারতেন.... চান্দে জীবন্ত ছিন্মা দেখতাম ।
৬৭. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১১
জিগ স বলেছেন: হ আমিও দেখসি..."চাদ মামা : দ্যা দুষ্টু এলাকা" নামক হোটেলে তারে দেখসি...খালি মুখ না ফুল বডি ই দেখসি...তাও আবার বার্থডে স্যুটে ;)
৬৮. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৫
সৌম্য বলেছেন: চান্দের দেশেও পীর ফকির থাহে নাকি আইজ কাল। মাশাল্লাহ।
৬৯. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৫
মামু বলেছেন: সব মুরতাদ গুলা সত্য গটনা নিয়া হাসাহাসি করতাচে.... ;)
তগো উপর আললাহর গজব নাজিল হইব...
৭০. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১২
রায়হান(তন্ময়) বলেছেন: হা হা হা হা ঠিকই কইছেন।
৭১. ২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫১
আলেক্সান্দার দ্যুমা বলেছেন: আল্লাহর ওরশ কী এখনও কাপেক নাই বাহে।
৭২. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২০
হাসান বিপুল বলেছেন: দরকারি প্রশ্নটাই কেউ করল না।

চান্দে যে ছবি দেখা যায় ওইটা কি ইস্টিল নাকি ভিডু? হ্যরা কইছে জীবন্ত প্রতিচ্ছবি। তাইলে তো ভিডু হওয়ার কতা। ওই ভিডুতে হুজুর কি করে, ডিম পড়া দেয়?

চাইলে কি আমরাও ওইখানে ভিডু দিবার পারি? যেমন ধরেন সুমন-পিন্টু সিরিজ...
৭৩. ৩০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৭:৩৭
বিডি আইডল বলেছেন: দুই পোষ্টই দেওয়ানবাগী নিয়ে...
৭৪. ৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৪
শিলু বলেছেন: আচ্ছা বাহে হুজুর কি ওটেকোনা চান্দের বুড়ির সাথে প্রেম কইরবার নাগছিল নাকি।


কালে কালে আরো কত দেইখমো বাহে ।
৭৫. ৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৪
...অসমাপ্ত বলেছেন: ছত্যিই ছেলুকাছ ... মইরা গিয়া ভাল করছ বদ্র্দা ....এইসব দেখলে ইসটক খাইতা।
৭৬. ২২ শে মে, ২০০৯ রাত ২:৪০
হাসান মাহবুব বলেছেন: হাসিও আইতাছে :D মেজাজটাও খারাপ হৈতাচে /:)
৭৭. ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৪
রোবোট বলেছেন: আমি চান্দে পীর সাবের ছবি দেখবার চাই।
৭৮. ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০১
পাপতাড়ুয়া বলেছেন: হ্যার লগে ত আমিও ছিলাম।
আমি খারায়া প্রশ্রাব করার লিগা কানে ধরে উঠবস করাচ্ছিলাম।

আপচুচ,আমার কথা কেউ কৈলো না।:(:(:(
৭৯. ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৪:১৭
কলমবাঁশ বলেছেন: এই ভন্ডকে একটা বড় সাইজের গদাম দেয়া দরকার!!

 

মোট সময় লেগেছে ০.৯৯৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ