somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধীদের বিচার :: জামাত নেতা কামারুজ্জামান ছিল অস্ত্র প্রশিক্ষণের দায়িত্বে

১৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একাত্তরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আলবদর, আল শামস ও রাজাকার বাহিনী যখন দেশের বিভিন্ন এলাকায় যুদ্ধাপরাধ ঘটাতে থাকে তখন মুহাম্মদ কামারুজ্জামান ছিল ময়মনসিংহ-জামালপুর এলাকার আলবদর সংগঠক। হত্যা নির্যাতনের ঘটনায় সেসময় তার বিরুদ্ধে মামলাও হয়।

মুহম্মদ কামারুজ্জামান ’৭১-এ ছিল জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের ময়মনসিংহ শাখার নেতা এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে আলবদর বাহিনীর প্রধান সংগঠক। ছাত্রসংঘ সদস্যদের সংগঠিত করে বদর বাহিনীতে নিয়ে আসা এবং অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করার দায়িত্ব ছিল তার।

শেরপুরে মোতায়েন পাকিস্তান সেনাবাহিনীর মেজর রিয়াজের ঘনিষ্ঠ সহযোগী ছিল সে। একাত্তরের এপ্রিল থেকে আগস্ট সময়টায় কামারুজ্জামান ও তার বদর সদস্যরা ছিল বেপরোয়া। লোকজনদের ধরে এনে ক্যাম্পে নির্যাতন ও পরে হত্যার বহু অভিযোগ আছে তার বিরুদ্ধে। লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায়ও তার সম্পৃক্ততা আছে।

আর এসব কারণে নালিতাবাড়ি থানায় ১৯৭২ সালে ১৮ জনের বিরুদ্ধে যে মামলা হয় তার অন্যতম আসামি ছিল কামারুজ্জামান।

দেশ স্বাধীন হওয়ার মাত্র কয়েকদিন আগে মিত্রবাহিনীর স্বাক্ষরিত সারেন্ডার লেটার বহনকারী জহুরুল হক মুন্সী বীর প্রতীককে পাকিস্তানিরা আটক করলে কামারুজ্জামানের নেতৃত্বে তার ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন।

এগারো নং সেক্টরের এই বীর মুক্তিযোদ্ধা দেশ টিভিকে এ সম্পর্কে বলেন, “ওদের সেই ফোর্সই আমাদের আটকাইছে। চোখ, হাত, পা বেঁধে ওদের যে জিপ আছে সেইডার পেছনের চাক্কার সঙ্গে বেঁধে পরে ওয়াপদা বিল্ডিংয়ের ভেতরে নিছে। নিয়ে পরে আমারে উল্টা পায়ে পাঁচ ঘন্টা টাঙ্গিয়ে রাখছে। তারপর বেয়োনেট মারছে। বেয়োনেট মেরে আমার পাটা পঙ্গু করে দিছে। তাছাড়া আঙ্গুলের ভেতরে সুঁই দিয়ে খোঁচাইছে। দাঁত ম্যাগজিন দিয়ে বাড়ি দিয়ে ভাঙছে। আমি যদি না যাই তার জন্য আমারে খুব কষ্ট দিছে।” যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে কামারুজ্জামানের বিরুদ্ধে এর সাক্ষ্য প্রমাণ হাজির করা সম্ভব হবে বলে জানান তিনি।

কামারুজ্জামান জামাতে ইসলামীর মুখপাত্র দৈনিক সংগ্রামের নির্বাহী সম্পাদক ছিল।

যুদ্ধের পর অন্যান্য জামাত নেতাদের মতো সে ও পালিয়েছিল। প্রকাশ্যে আসে ’৭৫-এর পর। বর্তমানে সে জামাতের সহকারী মহাসচিব।

তথ্যসূত্রঃ
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×