একঃ গত সপ্তাহে তিনি এবং তার গ্রমীন ব্যাংক সূদূর জার্মান থেকে বার্লিন দেয়ালের প্রমান সাইজের একটা পাথরের খন্ড বিমানে করে বাংলাদেশে এনে গ্রামীন ব্যাংকের কোন এক শাখায় নিয়ে যায়।
সেখানে একটা অনুষ্ঠান আয়োজন করে টিভি ক্যমেরা সাংবাদিক আর বিদেশী সহ ব্যাংকের ক্লায়েন্ট এবং তাদের ছেলে মেয়েদের দিয়ে রং তুলি ছবি শব্দ বাক্য দারিদ্র ইত্যাদি কর্মকান্ড সেই পাথরের উপর করা হয়। অতপর পাথরটি আবার বিমানে করে স্বযতনে জার্মান পাঠিয়ে দেওয়া হয় জাদুঘরে রাখার জন্য।
আর এদিকে ডঃ মোহাম্মদ ইউনূস ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের মাঝখান দাড়িয়ে বললেন এবং বোঝালেন, এইযে আমরা পাথরে লিখলাম দারিদ্র আর পাঠিয়ে দিলাম জাদুঘরে। আমরা দারিদ্রকে জাদুঘরে পাঠিয়ে দিলাম।
উল্লেক্ষ্য ঐ পাথর খন্ডটার শুধু প্যকিংয়ে যা খরচ হয়েছে তা ঐ অনুষ্ঠানের সবগুলো ক্লায়েন্টের স্থাবর অস্থাবর সম্পত্তির যোগফলেরও অনেক বেশী।
দুইঃ গ্রামীন ব্যাংক ডাব্লিউ এফপির বিষাক্ত মশারী বনাম মেলেরিয়া নামক একটা প্রজেক্টের বিশ লাখ বিষাক্ত মশারী বিতরনে পার্টনার ওর্গানাইজেশন হিসাবে বাংলাদেশে কাজ শুরু করেছে।
এই মশারীর সূতা তৈরীর সময় এক প্রকার বিষ মিশ্রিত করা হয়েছে যার ফলে মশা সহ যে কোন কীট পতঙ্গ মশারীতে বাড়ি খেলেই মরে যাবে।
উল্লেক্ষ্য ঘুমুর মধ্যে কেউ মশারীর কোন অংশ মুখে দিয়ে দিলেও কোন ক্ষতি হবে না। বিষাক্ত রাসায়নিক দ্রব্য স্বভাবতই উদ্বায়ী হলেও এই মশারীতে কোনই ক্ষতি নাই।
তিনঃ শক্তি প্লাস স্যালাইন নামক একটি কনজুমার প্রডাক্টের বিজ্ঞাপনে ছোট ছোট ছেলেমেয়েদের সাথে ডঃ মোহাম্মদ ইউনূস নিজেই রোল প্লে করে বললেন এই শক্তি প্লাস দিয়ে আমরা পুষ্টিহীনতা দূর করবো। এ আমাদের অঙ্গীকার।
উল্লেক্ষ্য শক্তি প্লাস সামাজিক উদ্দোগ নামক শিল্প প্রতিষ্ঠান।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



