somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একে ধরিয়ে দিনঃ সিম্পল এবং প্লেইন।

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে করি কোন পন্যে পূর্বের ক্রয় মূল্য ১০০ এক শত টাকা এবং বিক্রয় মূল্য ১০০০ এক হাজার টাকা। ঐ পন্যের বর্তমান ক্রয় মূল্য ১০ দশ টাকা এবং হলেও বর্তমান বিক্রয় মূল্য পূর্বের ১০০০ এক হাজার টাকাই রাখলে বিক্রেতা কত বড় ডাকাতি করছে দিনে দুপুরে ? এবং ডাকাত দলের সদস্য কে কে ?

বাংলাদেশ টেলি কমিউনিকেশনস কম্পানি লিমিটেড বিটিসিএল ২০০৮ সালের প্রথমদিক পর্যন্ত ১ MB ইন্টারনেট bandwidth ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের কাছে ১৫০,০০০ একলক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করেছে। ২০০৮ সালে ততকালীন তত্বাবধায়ক সরকার ব্যান্ডউইথের এই মূল্য কমিয়ে ৩০,০০০ ত্রিশ হাজার টাকা নির্ধারণ করে দেয়। আর বর্তমান সরকার গত আগষ্ট ২০০৯ থেকে বিটিসিএলের ব্যান্ডউইথের বিক্রয় মূল্য আরও ৩০% কমিয়ে মাত্র ১৮,০০০ আঠার হাজার নির্ধারন করে দিয়েছে।
অর্থাৎ বলা যায় ২০০৮ সালের পূর্বে গ্রামীন সহ সকল আইএসপি যে ইন্টারনেট ১০০ টাকায় ক্রয় করে ১০০০ টাকা বিক্রি করেছে এখন সেই ইন্টারনেট এখন ১০ টাকায় ক্রয় করার পরও ১০০০ টাকাতেই বিক্রি করছে। পার্থক্যটা একটু লক্ষ করুন।

এই বিষয়টা দেখার মত কি কেউ নেই ? খুজতে গেলে এখানে আমরা যে প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে পাই তারা হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেড এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহাম্মেদ পিএসসি (অব) ফোনঃ 880 2 9558855 ইমেইলঃ [email protected] এবং তার সহযোগি ভাইস চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তা ও ইন্জিনিয়ার মহোদয়গন। এদের ধরিয়ে দিন।

ইন্টার্নেটের বেচাকেনাটা যদি এদের ভাষায় খুবই জটিল ও টেকনিকেল বলা হয়। আমাদের সাধারনের ভাষায় বিষয়টা সাধারন জ্ঞান ও সাধারন গণিত এর উর্ধ্বে যায় না। গ্রামীন সহ অন্যান্য সকল ইন্টারনেট সার্ভিস প্রভাইডার অর্থাৎ যাদের আইএসপি লাইসেন্স আছে তারা বিটিসিএল থেকে সর্ব নিম্ন এক মেগাবাইট ব্যান্ডউইথ নিদির্ষ্ট দরে কিনে আপনার আমার মত ইউজারদের কাছে রিটেইলে বিক্রি করে, কেউ সীমে কেউ ব্রডব্যান্ড কেবেলে।

এই কেনাবেচার স্পীড ও মূল্য বিষয়ে টেকনিকেল দিকগুলো নিচের কমেন্ট ডিসকাশনে তুলে ধরা হলোঃ

লেখক বলেছেনঃ আমি গ্রামীনের আলো এজ মডেমে ইন্টারনেট ব্যবহার করি। এখানে যদি গ্রামীন আমার এই নম্বরে ১ মেগাবাইট ব্যান্ডউথ বরাদ্দ করে তাহলে আমার স্পীডের কি হবে ? কোন চেঞ্জ হবে না ? অস্বাভাবিক দিকটা না দেখে আমাকে বিষয়টা একটু বোঝান।

উদাসী স্বপ্ন বলেছেন: সীমের এ্যাগেনস্টে কখনোই কুনো স্পীড দেওন যায় না...তবে এজে সাধারনত যেইটা পাইবেন সেইটাই...বিস্তারিত উইকিতে গিয়া এজ নিয়া একটু পড়েন!

উদাসী স্বপ্ন বলেছেন: ২.৫ জি তে এইডা সম্ভবনা! চ্যানেল ডেডিকেশন কইরাও লাভ নাই!

লেখক বলেছেঃ
ঠিক আছে, আমার জিপির আলো এজ মডেমে ৬০ কেবিপিএস পর্যন্ত স্কেল দেয়া আছে তাহলে এটুকু পাওয়া কি সম্ভব ? তার মানে আমি জানতে চাচ্ছি যদি কোন নেটে ১ এমবি ব্যান্ডউইথে ৫০০ জন ইউজার থাকে আর অন্য কোন নেটে যদি ১ এমবি ব্যান্ডউইথে ২০০০ জন ইউজার থাকে তবে কি দুই জায়গায় একই স্পীড পাবে ? নাকি তারতম্য হবে ?

বো কা মা ন ব বলেছেন: "১ এমবি যদি ৫০০ জনে ইউজ করে আর যদি ২০০০ জনে ইউজ করে তবে কি একই স্পীড পাবে ?"

মোটেও না, যত বেশি ইউজার তত কম স্পিড। যত কম ইউজার তত বেশি স্পীড।
আর জিপির এজ মডেম তো মনে হয় এজ ক্লাস ১২(যদিও সিওর না), এতে MBps স্কেলে স্পিড পাবেন না। তবে আপনি যদি জিপির কাছ থেকে কোন অফিস বা ব্যাবসা প্রতিষ্ঠানে ব্যাবহারের জন্য ১ MBps ব্যান্ডউইডথ কিনে থাকেন তবে তা আপনি পেতে পারেন অন্য কোন উপায়ে। কিন্তু মডেমে সর্বোচ্চ যত স্পিড সাপোর্ট করে তার বেশি স্পিড পাবেন না, অর্থাৎ আপনি জিপির মডেম দিয়ে সর্বোচ্চ ৬০ কেবিপিএস ই পাবেন, ১ এমবিপিএস নয়। ১ এমবিপিএস এর জন্য ৩জি মডেম এর দিকে ঝুঁকতে হবে।

লেখক বলেছেনঃ ধন্যবাদ, তাহলে আপনি বলছেন এখন যদি জিপি ১২০,০০০ বিশ হাজার ইউজারের জন্য তার নেটে ৪০০ মেগাবাইট ব্যান্ডউইথ দিয়ে থাকে তাহলে আমি যে স্পীড পাচ্ছি এই জিপি যদি একই সংক্ষক ইউজারের জন্য ৮০০ মেগাবাইট ব্যান্ডউইথ বিটিসিএল থেকে কিনে তার নেটে ছাড়ে তাহলে আমি আরও বেশী স্পীড পাব। তাই নয় কি ?

বো কা মা ন ব বলেছেন: হ্যা বেশি পাবেন। ভাইরে জিপি তার ক্রয়কৃত ব্যান্ডউইডথ সম্পূর্ণ সাধারণ ইউজারদের কাছে বিক্রি করে না, কিছু ব্যাবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য প্রতিষ্ঠানেও এমবিপিএস হিসেবে ব্যান্ডউইডথ বিক্রি করে থাকে। আর সাধারণ ইউজারদের নানা প্যাকেজের মাধ্যমে খুব চড়া মূল্যে ইন্টারনেট সুবিধা দেয়। আসলে আমাদের মোবাইল অপারেটরগুলোর ব্যাবসা বলতে এখন ইন্টারনেট ব্যাবসাই প্রধান, আগের তুলনায় কলরেট কমাত্ আর নতুন অপারেটরের আগমনে প্রতিযোগীতার বাজারে অনেকেই নাকি এখনও লোকসানে, তাই এরা এই লোকাসানী বাজারে ব্যাবসা করে নেটের থেকে। শুধু গ্রামীণ নয়, অন্যান্য আই এস পি দের ক্ষেত্রেও উচ্চমূল্যে ইন্টারনেট সেবা দানের কথাটি সমানভাবে প্রযোজ্য। তবে সেদিন বেশি দূরে নয় যখন আমরা আরও সস্তায় ইন্টারনেট সুবিধা পাব। ঠিক এখন যেমন ১ টাকা মিনিটে কথা বলি :) আর একটা ব্যাপার লক্ষণীয় যে ইন্টারনেট সংযোগের খরচ আশানুরূপ না কমলেও ইন্টারনেট ব্যাবহার আশাতীত বেড়েছে। তাই এই ব্যাপারে সরকারের আশু পদক্ষেপ প্রয়োজন।

বিপ্লব কান্তি বলেছেন:
বিটিটিবি ২০০৭ সালে দেড় লক্ষ টাকায় ১ এম বি ইন্টারনেট স্পিড সেকেন্ডে বিক্রি করেনি । তথ্যে ভুল আছে।

লেখক বলেছেনঃ ঠিক আছে ওখানে এক লক্ষ এর উপরে কোন ফিগার হবে। তবে ২০০৮ এ ২৭ হাজার সামথিং এবং বর্তমানে ১৮ হাজার সামথিং মানে দুই বারই ৩০% ও ৩০ % করে দাম কমিয়েছে। আমি স্পেসিফিক জানতে চেয়ে ছিলাম বিটিসিএলে। এক চোরও বলে না। সাইটেও এসব তথ্য রাখে না। আর আপনি সেকেন্ড শব্দটি দিয়ে যে নতুন ইস্যূটা তুলেছেন সেটা আমলে নিলেও দেখা যায় বিটিসিএল দুইবার ৩০% করে মূল্য কমিয়ে থাকলেও বর্তমানে ১০০০ টাকার ইন্টারনেট ৪০০ টাকায় বিক্রি করার কথা, তাই না ?

লেখাজোকা শামীম বলেছেন: ডিজি এখন টাল অবস্থায় আছেন।

লেখক বলেছেনঃ দেশটা কি আজীবন একটা মঘের মুল্লুকই থাকবে ? এভাবে চলতে পারে না। এদেশের সরকার সিস্টেম কেউ কখনও দেশের আম জনতার স্বার্থ দেখে না। যে কেউ সিস্টেমের সাথে সামান্যতম যোগসাযোশে করে পুরো পনের কোটি জনগনের পশ্চাদে বাঁশ দিলেও সরকার ও দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর টনকটাও সামান্য নড়বে না।

আসল সমস্যাটা আসলে আমাদের ভেতরই। সাধারন মানুষকে আজ এবিষয়টা উপলব্ধি করতে হবে। জনগনকেই দেশের প্রতিটা কাজ ও অকাজের হিসাব নিতে হবে। সময় পাল্টে গেছে এখন আর রাজা বা ভাইস রয়ের যুগ নেই। পাকিস্তানি শাসকরাও নেই। দেশ স্বাধীন হয়ছে, এটা জনগনের দেশ। সাংবিধানিক ভাবেই সরকার ও সিস্টেমের প্রতিটি কর্তা কর্মচারী এদেশের জনগনের চাকর। তাই মালিককেই হিসাব নিতে হবে চাকরের কর্মকান্ডের কারন এটা মালিকের দায়িত্ব। নাগরীক হিসাবে প্রত্যেকেই পুরো জাতির কাছে দায়বদ্ধও বটে।

তাই জেগে উঠুন, আপনি মালিক, আপনি জানতে চান আপনার চাকরের কাছে, হচ্ছেটাকি ? প্রতিটা তথ্য দিতে বলুন, ওরা বাধ্য মালিককে প্রতিটি হিসাব দিতে। আমাদেকে অবশ্যই জেগে উঠতে হবে।

নিচের লিংকে বিটিসিএল এবং বিটিআরসি এর বিভিন্ন কর্তা ব্যাক্তির কন্টাক ইনফো দেয়া হলো। Click This Link
প্রয়োজনে এই লেখাটিই ওদের প্রত্যেককে ইমেইল করুন। আমাদের সিসটেম আমাদেরই ঠিক করতে হবে, ঠিক যেমন আপনার বাড়ির চাকরকে আপনারই ঠিক করতে হবে।

বন্ধুতে শক্তি বন্ধুতে জয়... স্বপ্ন এবার যাবে বাড়ি...

আমরা বর্তমান স্পীডে আনলিমিটেড ইন্টারনেট ৩০০ টাকায় চাই, এখনই ! ইহা খুবই যৌক্তিক, শুধু প্রাপ্য আদায় করা মাত্র।

একে এবং এদেরকে ধরিয়ে দিন। এরা অংকে ভুল করছে।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৪
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×