গতকাল ২৩ ডিসেম্বর দিবাগত রাতে নর্সিংদী জেলার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের রাস্তার পাশে সীম ক্ষেতে কে বা কাহারা অজ্ঞত নামাএই ব্যাক্তিকে জবাই করে ফেলে রেখে যায়। লোকটির পরনে ছিল চামড়ার জুতা, লুঙ্গী, সার্ট ও ব্লেজার। বয়স আনুমানিক ৪৫, সকাল নয়টায় খবর পেয়ে বেলাব থানা লাশটি থানায় নিয়ে আসে।
ছবি তুললেও আমি লাশটির দিকে ভালো করে তাকাতে পারি নি।মানুষ কিভাবে এত হিংস্র হয় ? ভাবলাম সাহসীদের ছবিটি দেখা উচিত। বর্ননা করা উচিত কি রকম হিংস্র ছিল ঘটনাটি ? মানুষ কত খারাপ হলে একটা সমাজে এরকম হত্যাকান্ড করা সম্ভব ?
দয়া করে কেউ পোষ্টটি ডিলিট করতে বলবেন না।সমাজে মানুষ কত ভয়ংকর নিরাপত্তাহীন আছে তা আমাদের জানা উচিত।এই মানুষটিও কোন মায়ের সন্তান।তাকে তার সমাজের মানুষই এত নিষ্ঠুর ভাবে জবাই করেছে।মৃত্যুর সময় এই মানুষটিও প্রচন্ড কষ্ট পেয়েছে।মরতে মরতে সে আমাদের অভিশাপ দিয়ে গেছে।ছবিটি আমাদের খুব ভালো করে দেখা উচিত।জানা উচিত কত জঘন্য আমরা হয়েছি ? ছবিটি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আরও ভালো করে দেখা উচিত।এই মানুষটির কাছে তাঁর কি মূল্য আছে ?
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



