আমার প্রিয় পোস্ট

দাঁড়াও আমি আসছি:|

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০২

শেয়ারঃ
0 0 0

দাঁড়াও আমি আসছি
বাংলাদেশের মানচিত্র থেকে
সকল শহীদ মিনার গুড়িয়ে দেবো;
যত স্মৃতিস্তম্ভ দেখছি
সব...সবার স্মৃতি থেকে
এক নিমিশে নিশ্চিহ্ন করে দেবো
৫২,৭১,৯০ এমন কি
ভাসানী-মুজিব আরো যত নেতা
সবার নামে রটিয়ে দেবো কলঙ্ক।
কারণ....
রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় শকুনের গাড়ীতে
পত পত করে ওড়ে
রক্তে কেনা জাতীয় পতাকা।
কারণ
আমার বাড়া ভাতে মুখ দিয়েছে শুকোর
কেউটা সাপের জিহ্বা চেটেছে শিশু দুধ
দায়িত্বরত পলিশ কর্মকর্তা
বুটের আঘাতে পিষ্ট করেছে
পৈশাচিক উল্লাশে পুঁড়িয়েছে
আমার মায়ের সম্ভ্রম..জাতীয় পতাকা।

দাঁড়াও আমি আসছি
সকল ফুলের বাগানে আগুন লাগিয়ে দেবো
জ্বালিয়ে দেবো বাংলা বর্ণমালা;
২১,২৬,১৬ এমন কি
বাঙ্গালী জাতী স্বত্তার অস্থিত
মুছে দেবো ইতিহাস থেকে...
কারণ
রাষ্ট্রের নাকের ডগায় যুদ্ধাপরাধী লেখে
স্বাধীনতার নতুন ইতিহাস
মুক্তিযোদ্ধার তালিকা।
তাই...
একটি ফুলও আর দেবোনা তোমায়
হে শহীদ মিনার
যতদিন আজম-নিজামী-মুজাহিদের
মৃত্যুদন্ড হবে না..
ততদিন বাসবো না ভালো
আমার প্রিয় সন্তান;কবিতা কিংবা...
যতদিন এ চোখ দেখবে না
ভস্ম হতে শকুন..শুকোর...রাজাকার।

 

সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৮
মাসুদ চৌধুরী বলেছেন: যতদিন এ চোখ দেখবে না ভস্ম হতে শকুন..শুকোর...রাজাকার।


একমত এতটুকু জন্য প্লাস

এটি করুন
ফয়সাল ভাইয়ের পোস্টে

Click This Link


এটি পড়তে পারেন

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন: মাসুদ ভাই
যে আগুনে পুঁড়ছি আগে তা পুড়ি নাই.....
আপনাকে ধন্যবাদ

২. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪২
প্রতীক্ষিত বলেছেন: সুন্দর কবিতা।
যত ভাস্কর্য সব তো প্রাণহীন কংক্রীটের স্থাপনা হয়ে দাঁড়িয়ে আছে, এর পেছনের চেতনা কি এখনো আছে?
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: আমরা রাজনীতি বুঝিনা কিন্তু রাজা/রানী বানাই
প্রশ্নটা তাদের কাছে...

৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২০
সাইফ হাসনাত বলেছেন: প্রচন্ড অভিমানী লেখা..! পড়তে পড়তে লোম দাঁড়িয়ে যাচ্ছিলো..! ধন্যবাদ- হে অভিমানী কবি... লেখতে থাকুন...
১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: যে আগুনে পুঁড়ছি আগে তা পুড়ি নাই.....

৪. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৬
আমি এক যাযাবর বলেছেন: আমি কি আপনার "দাঁড়াও আমি আসছি" কবিতার শেষ কয়েকটা লাইন আমার ব্লগের হেডিং হিসেবে ব্যাবহার করতে পারি? আমার তো এত সুন্দর করে লেখার শক্তি নাই। Please. খুবই খুশি হব যদি অনুমতি দেন।

আমাকে জানাবেন- .
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: পারেন...........

৫. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫২
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:

একটি ফুলও আর দেবোনা তোমায় হে শহীদ মিনার যতদিন আজম-নিজামী-মুজাহিদের মৃত্যুদন্ড হবে না.. ততদিন বাসবো না ভালো আমার প্রিয় সন্তান;কবিতা কিংবা... যতদিন এ চোখ দেখবে না ভস্ম হতে শকুন..শুকোর...রাজাকার।

তীব্র অভিমানের প্রচন্ড প্রকাশ..
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৪

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ

৬. ২০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:০২
আহসান জামান বলেছেন: চমৎকার বক্তব্য, ভালো লাগলো।
২০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ...

৭. ২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪
নিউটন বলেছেন: কবিতা পড়ে ভাল লাগল
২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ

৮. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৬
নানু বলেছেন: মনের অন্তরালে লুকিয়ে থাকা ঘৃনিত ভাব প্রকাশ,,,,,,,,ভাল লাগল ,,, ধন্যবাদ কবি
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

৯. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৭
সাম্যবাদী বলেছেন: যতদিন আজম-নিজামী-মুজাহিদের
মৃত্যুদন্ড হবে না..
ততদিন বাসবো না ভালো
আমার প্রিয় সন্তান;কবিতা কিংবা...
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৭

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ

১০. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১১
হতবুদ্ধি বলেছেন: সিম্পলি অসাধারণ।+++++
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১. ২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৫
একরামুল হক শামীম বলেছেন: কবিতাটা ভালো লাগলো।
২১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ০.৯৩৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মজার মানুষ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই