somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চ্যালেঞ্জের নাম গুগল কোড-জ্যাম

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রযুক্তি জগতে নিজেদের আধ্যিপত্য সেই শুরু থেকেই। প্রযুক্তিগত জ্ঞানে পারদর্শিতার কথা বিশ্ববাসীকে জানাতে প্রতি বছর গুগল আয়োজন করে আসছে 'গুগল কোড-জ্যাম' নামের প্রোগ্রামিং প্রতিযোগিতা। যার মাধ্যমে গাণিতিক ধাঁচের প্রোগ্রামিং কোড সমাধান করে প্রায় ঘরে বসেই জিতে নেওয়া যাবে ১৫ হাজার ডলার। গেলো বছর গুগলের আহ্বানে সাড়া দিয়ে অংশ নিয়েছিলো প্রায় ৩৫ হাজার প্রতিযোগী। ধারণা করা হচ্ছে এবারের 'গুগল কোড-জ্যাম ২০১৩' অংশগ্রহন কারিদের দিক থেকে ছাপিয়ে যাবে গেলো বছরকে।

আবেদনের যোগ্যতা: ১৮ কিংবা তদুর্ধ যে কেউ প্রতিযোগিতার খাতায় নিজের নাম লেখাতে পারবেন। চাইলে ১৮ বছরের নিচে ও আবেদন করে প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অংশ নেওয়া যাবে। তবে এক্ষেত্রে চ’ড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না। অন্যদিকে চুডান্ত পর্বে মনোনীত প্রতিযোগিদের ফাইনাল রাউন্ডে লড়াই করবার জন্য লন্ডন যাবার প্রস্তুতি [পাসপোর্ট] থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে: এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিবন্ধন করার জন্য আপনার অবশ্যই জিমেইল আইডি থাকতে হবে। শুরুতেই আপনার জিমেইল আইডিতে লগইন করে নিন। এবার https://code.google.com/codejam/ লিংক এ গিয়ে Participate আইকন এ ক্লিক করতে হবে। নতুন একটি পেইজ চালু হবে। এখানে প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে প্রবেশ করিয়ে নিবন্ধন পর্বটি সেড়ে নেওয়া যাবে। ১২ মার্চ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার নিবন্ধন চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

যেভাবে আসবে সেরার মুকুট: নিবন্ধনের পর শুরু হবে প্রাথমিক পরীক্ষা [কোয়ালিফিকেশন রাউন্ড] উত্তরাণোর পালা। ১৪ এপ্রিল নিবন্ধিত ই-মেইল আইডিতে চলে আসবে একগুচ্ছ সমস্যা। ই-মেইল বার্তায় উল্লেখিত ওয়েব সাইটে গিয়ে লগ-ইন করলেই শুরু হয়ে যাবে কোয়ালিফিকেশন রাউন্ড।


সমস্যাগুলো সমাধানের জন্য সময় বরাদ্দ থাকবে ২৫ ঘন্টা। সঠিক সমাধাকারীদের নিয়ে এরপর ২৭ এপ্রিল থেকে ১২ মার্চ সময়ের মধ্যে তিন দফায় আরেকবার যাচাই করে নেওয়ার জন্য 'প্রথম অনলাইন রাউন্ড' নামে আড়াই ঘন্টার পরীক্ষার আযোজন করা হবে। এ পরীক্ষায় যারা প্রথম তিন হাজার জনের মধ্যে থাকবেন তারা চলে যাবেন 'দ্বিতীয় অনলাইন রাউন্ডে'। ১ জুন, আড়াই ঘন্টার পরীক্ষায় যারা সেরা ৫০০ তে থাকবেন তারা ১৫ জুন লড়বেন 'তৃতীয় অনলাইন রাউন্ডে', এখানেও তাদের ১৫০ মিনিটের পরীক্ষার সম্মুখিন হতে হবে। সবশেষ ধাপ 'অনসাইট ফাইনাল' রাউন্ড।


তৃতীয় অনলাইন রাউন্ড বিজয়ী সেরা ২৫ জন ১৬ আগস্টের ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবেন। শেষ লড়াইয়ে এ ফাইনাল অুনষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডনে। সেখানে উপস্থিত বিচারকদের সামনে শেষবারের জন্য অংশ নিতে হবে ১৫০ মিনিটের পরীক্ষায়। প্রতিযোগিতায় কি ধরণের সমস্যার সমাধান দিতে হবে সে সম্পর্কে ধারণা পেতে https://code.google.com/codejam/terms.html লিংক এ ভিজিট করতে হবে।

এবং পুরস্কার: গুগল কোড-জ্যাম বিজয়ী সেরা সমাধানকারি পাবেন ১৫ হাজার ডলার। দ্বিতীয় এবং তৃতীয়স্থান অর্জনকারীর জন্য থাকবে ২ হাজার এবং ১ হাজার ডলার। আর ফাইনালে আসা সব প্রতিযোগি বোনাস হিসেবে পাবেন ১০০ ডলার। আর দ্বিতীয় পর্বের স্থান পাওয়া সবার জন্য থাকবে গুগলের ডিজাইন করা বিশেষ টি-শার্ট।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওনাকে দেখা না গেলেও লেজটা ঠিকই দেখতে পাচ্ছি

লিখেছেন আহা রুবন, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ৮:০১




তারা চলে গিয়েছেন। আসলে চলে যেতে বাধ্য হয়েছেন। কয়েক দিন পর পর বাংলাদেশকে নতুন করে জন্ম দিতেন—নিজেদের
পশ্চাৎদেশে নিজেরাই তালি বাজিয়ে নিজেরাই নাচতেন!

সংস্কার, বিচার, ফ্যাসিস্ট নির্মূল, উঁচা বাসা-নিচা বাসা (উচ্চ... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×