আমার প্রিয় পোস্ট

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

শুদ্ধ বাংলা লেখা শেখার কয়েকটি বইয়ের তালিকা

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৬

শেয়ারঃ
0 1 0

কৈফিয়ত : গতকাল রাতে এই বিষয়ে একটি পোস্ট দিয়েছিলাম। সেই পোস্টের প্রতি অনেকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তাদের এই সমর্থন আমাকে অনেক উৎসাহ যুগিয়েছে।
ভাষার জন্য একটি আহবান

আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি। সারা পৃথিবীর মানুষ আমাদের এই প্রাণদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। এটা আমাদের জন্য বিরাট অর্জন।
কিন্তু সেই অর্জন ম্লান হয়ে যায় যখন আমরা শুদ্ধ বাংলা না লিখি। যখন ভুল শব্দ প্রয়োগ করি তখন অবমাননা করি নিজের ভাষাকে, শহীদদের আত্মহুতিকে। ভাষা শহীদদের প্রতি আমাদের অনেক ঋণ। সেই রক্তঋণ শোধের জন্য আমাদের নিজের ভাষাটি ভালোভাবে রপ্ত করা দরকার।
অনেকে বলে থাকেন, ভাষা শুদ্ধভাবে শেখার জন্য ভালো বইয়ের নাকি ভীষণ অভাব। তাদের জন্য কয়েকটি বইয়ের তালিকা। এই বইগুলো পড়লে অবশ্যই বাংলা ভাষা ভালোভাবে রপ্ত হবে।

১. বাংলা লেখার নিয়মকানুন - লেখক : হায়াৎ মামুদ
২.বাংলা শুদ্ধ লিখুন ভালো লিখুন - লেখক : দিলীপ দেবনাথ
৩.বাংলা কী লিখবেন কেন লিখবেন - আনন্দবাজার পত্রিকা ব্যবহার বিধি
৪.যথাশব্দ - লেখক : মুহাম্মদ হাবিবুর রহমান
৫. প্রথম আলো ভাষারীতি - সম্পাদনা পরিষদ : মাহবুবুল হক, সাজ্জাদ শরীফ, অরুণ বসু ও ফরহাদ মাহমুদ
৬. সংসদ সমার্থ শব্দকোষ - লেখক : অশোক মুখোপাধ্যায়
৭. বাংলা বানান বিচিন্তা - লেখক : অধ্যাপক পি. আচার্য
৮. শব্দসন্ধান - লেখক : অধ্যাপক পি. আচার্য
৯. বাংলা একাডেমি প্রকাশিত বাংলা বানান অভিধান
১০. সংসদ বাঙ্গালা অভিধান

আরও অনেক বই আছে। কিন্তু এত বইয়ের নাম দিলে অনেকে ভয় পেয়ে আরও শুদ্ধ বাংলা শিখতেই চাইবেন না। প্রথম ৫টি বই যদি কেউ পড়েন, বাংলা শুদ্ধ না লিখে উপায় থাকবে না।
আমাদের ভাষা আমাদের অহংকার। এই অহংকার থেকেই আমাদের লেখার ক্ষেত্রে শুদ্ধ ভাষা প্রয়োগ করা খুব জরুরি। সামান্য সচেতনতা আমাদের এই অভ্যাস গড়ে ওঠার জন্য যথেষ্ঠ।
আসুন, আমরা নিজের ভাষা শিক্ষার এই লড়াইয়ে অংশগ্রহণ করি। শোধ করি ভাষা শহীদদের রক্তঋণ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: দাদা, বাংলা ব্যকরণ এর মুনীর চৌধুরীর যে বইটি মাধ্যমিকে পড়ানো হয় ,সেটিও বেশ ভালো।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: জ্বী, কিন্তু এই বইগুলো তার চেয়ে অনেক সহজ করে লেখা।

৩. ২৬ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৩৩
মুক্ত বয়ান বলেছেন: মুনীর চৌধুরী'র বইটা সবচেয়ে পছন্দের।
আর এই লিস্টের খালি ১ম ও শেষটা আছে আমার। বাকিগুলা কিনে ফেলতে হবে।
ধন্যবাদ।
১৪ ই জুন, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:১৩
ত্রিভুজ বলেছেন: হায়াৎ মামুদ আর হাবিবুর রহমান এর বইদুটো আমার বেশী কাজে এসেছে।

আচ্ছা, আনন্দবাজারীয় বানান একটু বেখাপ্পা লাগে না?
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১৭

লেখক বলেছেন: অবশ্যই বেখাপ্পা লাগে। তবে আমাদের জন্য বাংলা একাডেমির বানান রীতি অনুসরণ করা উচিত।

৬. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:১১
গৌতম রায় বলেছেন: পবিত্র সরকার ও মাহবুবুল হকের বেশ কয়েকটি বই আছে। যেমন- পাঠ্যবইয়ে বাংলা বানানের নিয়ম, তদ্ভব বানানের নিয়ম ইত্যাদি। সেগুলোও জুড়ে দিতে পারেন। আজিজ মার্কেটে বইগুলো পাওয়া যায়।
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১৯

লেখক বলেছেন: আরও অনেকগুলো বই যোগ করা যায়। কিন্তু তাতে করে উৎসাহীরা ভয় পাবে।

৭. ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৯
জোবাইর বলেছেন: পোস্টটি আগে মিস্‌ করেছিলাম, সরাসরি প্রিয়তে রাখলাম। ধন্যবাদ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০২

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৫
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: বইগুলোর প্রকাশকের নাম ও ঠিকানাসহ লিখলে খুবই ভাল হতো।
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: ঠিক আছে, যোগ করে দিব।

১১. ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
পলাশমিঞা বলেছেন: মিঞাভাই অনলাইলে কি কিছু নাই।
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩৩

লেখক বলেছেন: অন লাইনে এই ধরনের বই পাই নাই।

১৩. ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩১
মরুর পাখি বলেছেন: অনলাইন এ বইগুলোর কোন একটা পাওয়া যেতে পারে কি?
আমার দরকার।
১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৮

লেখক বলেছেন: অন লাইনে পাওয়া যায় কিনা আমার জানা নাই। নাম দিয়ে গুগলে সার্চ করে দেখতে পারেন।

১৪. ২০ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিদেশে কি ভাবে এই সব বই জোগাড় করব, দাদা?






২১ শে জুলাই, ২০১১ সকাল ১০:০৮

লেখক বলেছেন: সেটা তো জানি না, দাদা।

 

মোট সময় লেগেছে ১.০২১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। তাই চারপাশে যা ঘটে তা ধরে রাখতে চাই কালো অক্ষরে।
ইচ্ছা করি, যত দিন স্বপ্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ