গতকাল বৃষ্টিস্নাত রাতে তিনি ইহ জগত ত্যাগ করেছেন।
বিস্তারিত শুনুন আমাদের চিফ রিপোর্টার স্টিকি মাহমুদের রিপোর্টে
সাধারণত যে রাজদূত রাজকুমারের মৃতু্্যর খরব নিয়া আসে তার গজমতির হার উপঢৌকন মেলে না বরং গর্দান কাটা যায়। আমারও গর্দান কাটা যাবে। আমি একটা দুঃসংবাদ বহন করে এনেছি।
মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে যখন আমাদের রাজধানী ঢাকা শহর এমনকি প্রধানমন্ত্রীর গাড়ি বহর নোংরা পানিতে নাকানি চুবানি খাইল, তখন তিনি ইন্তেকাল ফরমাইলেন।
এর আগে গত ২০ জুন তারিখে তিনি সর্বশেষ পুস্টান। করাপ্ট ফাইলের কৌশল লিখতে উস্তাদ কি ভাবতে পেরেছিলেন, তার জেবনটাই করাপ্ট হয়া গেছে ?
যাউকগা, গতকাল বৃষ্টি মধুর রাতে যখন ঢাকা শহরের গলি ও রাজপথ পানিতে সয়লাব হইতেছিল, তখন তিনি তার দ্বিতীয় স্ত্রী-রত্নের কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার দ্বিতীয় পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সামু এডিকশনে ভুগছিলেন। নানা রকম তামসা করতে করতে তার ভেতরটা করাপ্ট হয়ে যাচ্ছিল। এর মধ্যে উইকিপিডিয়া নামে একটা বিশাল আকৃতির বই তার ব্যক্তিগত লাইব্রেরির তাকে তুলতে গিয়া কোমর মচকে ফেলেন। পরে পঙ্গু হাসপাতালে নেয়া হলে ধরা পড়ে তার একটা হাটুও দেবে গেছে।
তবে তার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছে, সম্প্রতি তার গ্রামে থাকা প্রথম স্ত্রী-রত্ন তার শহুরে দ্বিতীয় স্ত্রী-রত্ন সম্পর্কে কানাঘুষা পাইতে ছিলেন। তাই শহরে থাকা স্বামী দেবতাটিকে তিনি অবিরাম হুমকি দিতেছিলেন এই বলে যে, তার বড় পোলার হাতে বাপের ঠ্যাং ভাঙ্গার ব্যবস্থা করবেন। এই হুমকি একাধিক ফুলবানুর প্রতি আসক্ত তার দুর্বল হৃদয় সহ্য করতে পারে নি। তিনি আমাদের ছেড়ে চলে গেলেন পরপারে। আঃ আঃ ... আমি আর সহ্য করতে পারছি না, আমার বসের এমুন করুণ মৃতু্য.. স্ত্রী-রত্নের বাঁশডলা খায়া .............
ধন্যবাদ স্টিকি মাহমুদ আপনার রিপোর্টের জন্য । দর্শক ব্লগ সমাচারের প্রেসেন্টার নাচিপ সরি নাপিচ ভাইয়ের বাসায় এই মুহূর্তে আছেন আমাদের ফুলবানু রিপোর্টার চাপকানা আক্তার । আমরা এখন এখন তার কাছে চলে যাচ্ছি .... চাপকানা আমাকে শুনতে পাচ্ছেন ?
হ্যা লেজো ?
আমরা তো জানি, আপনাদের জানের টুকরা নাচিপ গতকাল রাতে টেসে গেছে। ওখানকার সর্বশেষ অবস্থা আমাদের বলুন।
ধন্যবাদ লেজো, এখানের অবস্থা তো খুবই খারাপ। উনার মরদেহ দেখার আগে সবাই বড় বইটা দেখতে চায় যেটা ঘাড়ে পড়ে উনি মারা গেছেন। আমি তো ভয়ে ওই বইয়ের কাছেও যাইনি, আমারও তো উনার মতো একটাই ঘাড়। যাক, আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্ত্রী-রত্ন উনার জন্য আহাজারি করছে। আমরা একটু উনার সাথে কথা বলি। হ্যা, আপনাকেই বলছি, আপনার স্বামী কিভাবে মারা গেলেন ?
- কিভাবে মারা গেল হেডাই তো বুজতাম পারতেছি না। সবাই কয় বই পইড়া মারা গেছে। কিন্তু আমার ঘরে তো কোন বই নাই। বইয়ের একটা ছবি আছে। কিন্তু উনার এক বন্দু কইল, কুন বুড়া বেডি উনারে হুমকি দিছে, তাই উনি তাল সামলাইতে পারেন নাই। মাথা আউলায়া গেছিল।
- আহা, উনি বড় ভালা লুক আছিল। আমারে অনেক অনেক আদর দিত। হায়, হায়, কী কইতে কী কই ? যাই হোক, লেজো, উনি কিভাবে মারা গেছেন সেটা একটা রহস্যময় ব্যাপার। আমরা সরকারের কাছে দাবি জানাই, একটা উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে উনার মৃতু্যরহস্য উদ্ধার করা হোক।
- ধন্যবাদ চাপকানা। আমরা আবার আপনার কাছে ফিরে আসব।
- ধন্যবাদ, লেজো।
- দর্শক, আমরা এখন ফিরে যাচ্ছি, আমাদের নিয়মিত সর্বশেষ পর্ব কস কি রে মমিন। আজকের কস কি রে মমিন পর্ব আপনাদের জন্য সাজিয়েছেন, বগর বগর চুলটানা। দেখুন বগর বগর চুলটানার রিপোর্ট ।
- আজকের কস কি রে মমিন দেখতে আমরা আমাদের বস নাচিপ সরি নাপিচ স্যারের বাড়িতে উপস্থিত। আমাদের সামনে দাঁড়িয়ে আছে উনার ন্যাংটাকালের দুস্ত কুদ্দুস। কুদ্দুসের কাছে শুনব আজকের কস কি রে মমিন।
হ্যা, কুদ্দুস বলুন, আমাদের বস সম্পর্কে আপনি কি জানেন ?
- অনেক কিছু তো জানি, বেশির ভাগই গোপন। আমিও সাথে আছিলাম ওই সব আকামে। আমার বউ আবার এখুন টিভি দেখতাছে মনে হয়, তাই সব কিছু বলাটা ঠিক হইবে না। যাই হোক, আপনাকে একটা গোপন খবর কই। আমি ওই শালার গ্রামের বউয়ের কাছে মোবাইল কইরা দিছি। সাত পুলাপাইন লয়া আইতাছে মহিলাটা। আজকা খপর আছে। আমি পলামু কুথায় ?
- কন কি ? কাম তো সারছেন। আরে তাই তো ! দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটা মোটা কালা মহিলা তার চারপাশে পুলাপান সমেত এই দিকেই আসছে। উনারে মহিলা না বলে চলন্ত ডাস্টবিন বলাই ভালো। যাই হোক, উনি এসে পড়েছেন। ওরে বাপরে, উনি তো আমারে ধাক্কা দিয়া ফালাই দিছে। উরে ......... চলন্ত ডাস্টবিন গিয়া পড়ছে বসের দ্বিতীয় স্ত্রী-রত্নের উপর। ওরে বাপারে কী ফাইট চলতাছে রে। ক্যামেরা কুথায় ? আরে আমার ক্যামেরাম্যান তো ডরে ভাইগ্যা গেছে। উরে, আজকে এইখানেই কস কি রে মমিন।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

