somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসো বই পড়ি!!! =p~

১৯ শে জুন, ২০০৯ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নেটে তথ্য সংগ্রহ করতে আসেন বা নিতান্তই ব্রাউজিং করেন এমন যে কারো কাছে উইকিপিডিয়া নামটি অজানা নয়। শুধুমাত্র ইউজার কন্ট্রিবিউটেড তথ্য দিয়ে অনলাইনে এতো বড় একটি প্রজেক্টে গড়ে তোলা সম্ভব হবে তা প্রথমে হয়তো কেউই কল্পনা করতে পারেননি। কিন্তু উইকিপিডিয়া পেরেছে, এবং শুধু পেরেছে তাই নয় - কাজটা করেছেও রাজকীয় ভঙ্গিমায়। উইকিপিডিয়ার মোট তথ্যের পরিমাণটা অকল্পনীয়। উইকিপিডিয়ায় সর্বশেষ আজকের হিসাব অনুযায়ী মোট ২৯ লক্ষ ১৯ হাজার ৪৯৯টি ইংরেজী নিবন্ধ আছে - অর্থাৎ প্রায় ৩০ লক্ষ। যখনই আমরা কোন Encyclopedia এর কথা বলি খুব স্বাভাবিকভাবেই যে নামটা মুখে চলে আসে সেটি হলো Encyclopedia Britanica এর। Encyclopedia Britanica সর্বশেষ সংস্করনে (১৫ তম) মোট খন্ড সংখ্যা হলো ৩২ টি (Micropædia, Macropædia ও Propædia সহ):


ছবি সূত্র: উইকিপিডিয়া

এ তো গেলো Encyclopedia Britanica এর কাগজে প্রকাশিত সংস্করণের কথা, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সমগ্র উইকিপিডিয়াকে এভাবে বই আকারে প্রকাশ করলে তার আকারটা কি রূপ দাঁড়াবে? আপনি ভেবে দেখুন আর নাই দেখুন উইকিপিডিয়া কিন্তু ঠিকই ভেবে দেখেছে। উইকিপিডিয়ার মতে Encyclopedia Britanica এর প্রিন্টিং পদ্ধতি অনুসরণ করে একই রকম ফন্ট, ফন্ট সাইজ, স্পেসিং ঠিক রেখে উইকিপিডিয়াকেও অনুরূপ খন্ড আকারে প্রকাশ করলে তার আকার দাঁড়াবে Encyclopedia Britanica এর ৯৫৩ টি খন্ডের সমান!!! নিচে দেখুন উইকিপিডিয়া থেকে সংগৃহীত একটি ছবি যেখানে দেখানো হয়েছে এই ৯৫৩ টি খন্ড কতো যায়গা নিবে:


ছবি সূত্র: উইকিপিডিয়া

প্রশ্ন করতে পারেন কেন এসব কথা বলছি। কারন অতি-সম্প্রতি ইংল্যান্ডের সাসেক্সের ২২ বছর বয়সী একজন গ্রাফিক্স ডিজাইনার স্টুডেন্ট রব ম্যাথেউজ (Rob Matthews) উইকিপিডিয়ার ৪৩৭টি ফিচারড আর্টিকেলের সমন্বয়ে একটি বই প্রিন্ট করেছেন। এই ৪৩৭টি আর্টিকেলের সমন্বয়ে বানানো বইটি মূল উইকিপিডিয়ার ০.০১% মাত্র! বইটিতে মোট ৫,০০০ এর উপরে পাতা আছে এবং বইটির পুরুত্ব হচ্ছে ১ ফুট ৭ ইঞ্চি!! বইটির প্রচ্ছদে লেখা Wikipedia - The free encyclopedia এবং সাথে উইকিপিডিয়ার লোগোটি পুরোটাই সোনালি রঙে। রব ম্যাথিউজকে জিজ্ঞেস করা হয়েছিলো কতোটা কঠিন ছিলো এ কাজটি? জবাবে ম্যাথিউজ স্বীকার করেছেন যে এরকম একটা বড় কাজ করতে তাকে কম ঝক্কি পোহাতে হয়নি। বিশেষতঃ বইটি তৈরি করতে এমন কিছু প্রযুক্তির সমন্বয় ঘটানো হেয়ছে যেগুলো এরকম বিশাল প্রোজেক্টের জন্য মোটেও উপযোগী নয়। বইটির বাঁধাই প্রক্রিয়াকে ম্যাথিউজ সবচেয়ে কষ্টের বলে উল্লেখ করেছেন। বইটি নিয়ে কি করবেন - এ প্রশ্নের জাবাবে ম্যাথিউজ বইটি বিক্রি করার ইচ্ছ ব্যক্ত করেছেন। (হাইস্যা মরি! বইয়ের উপরে লেখা Wikipedia - The free encyclopedia আর বই সে বিক্রি করতে চায়! =p~ ) বইটির ব্যাপারে মানুষের প্রতিক্রিয়ায় ম্যাথিউজ বেশ আশাবাদী। ম্যাথুউজ বলেন - "বইটির ব্যাপারে মানুষের প্রতিক্রিয়া বেশ ভালো। বইটা দেখে মানুষ হাসে, সেটাই বা কম কি!"

আর হাসবে নাইবা কেন বলুন? আপনিই একবার সচক্ষে দেখে নিন না বইটা ;) ↓





তথ্য ও ছবি সূত্র: উইকিপিডিয়া
সংবাদ সূত্র: টেলিগ্রাফ
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৪
৪২টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×